আন্তর্জাতিক

তেল আবিব ও জেরুজালেমে পাল্টা মর্টার হামলা চালিয়েছে হামাস

গাজা সীমান্তে ইসরায়েলের বোমা হামলার প্রতিবাদে জনসমাগম ও প্রতিবাদকারীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

গাজায় ইসরাইলের বোমা হামলায় আরো প্রায় একশ’ মানুষ নিহত হয়েছেন। তেল আবিব ও জেরুজালেমে পাল্টা মর্টার হামলা চালিয়েছে হামাস। জরুরি পণ্যের সঙ্কটে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। মিসরের রাফা ক্রসিং বন্ধ থাকায় ত্রাণপণ্যবাহী যানবাহন গাজায় ঢুকতে পারছে না। হামাসের নিন্দা না জানানোয় রাশিয়ার তোলা মানবিক যুদ্ধবিরতি প্রস্তাব পাশ করেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইসরাইলের প্রধানমন্ত্রী বলেছেন, তার দেশ প্যালেস্টাইনের সঙ্গে নয়, শুধু হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…