চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অতিরিক্ত ধূমপানের ফলে গলার ভিতর গজালো চুল!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৪ পূর্বাহ্ণ ২৯, জুন ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধূমপান করার সময় গলার ভিতরে গজানো চুলের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ধূমপান, মদ্যপান বা যেকোন মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা জানা কথা। অতিরিক্ত মাদকদ্রব্য সেবন করলে হতে পারে ক্যানসার, হার্ট অ্যাটাক বা অন্যান্য গুরুতর রোগ। কিন্তু সম্প্রতি অতিরিক্ত ধূমপান করার ফলে অস্ট্রিয়ার একজন ব্যক্তির গলায় পাওয়া গেল চুল, ঘটনা দেখে চিকিৎসকরাও স্তম্ভিত।

শনিবার (২৯ জুন) হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অস্ট্রিয়ার একজন ৫২ বছর বয়সী ব্যক্তির গলার মধ্যে দেখতে পাওয়া গেল অ্যান্ডট্র্যাকিয়াল চুলের বৃদ্ধির বিরল ঘটনা। ওই ব্যক্তি দীর্ঘ ৩০ বছর ধরে প্রতিদিন এক প্যাকেট করে সিগারেট খেতেন। অতিরিক্ত ধূমপানের ফলে ওই ব্যক্তির গলার মধ্যে চুলের বৃদ্ধি হতে দেখা যায়।

আমেরিকান জার্নাল অফ কেস রিপোর্টে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই ব্যক্তি ২০০৭ সালে চিকিৎসকের শরণাপন্ন হন। দীর্ঘস্থায়ী কাশি এবং কর্কশ কণ্ঠস্বরের সমস্যার কারণে তিনি চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ওই ব্যক্তি চিকিৎসককে জানান, ১৯৯০ সাল থেকে তিনি সিগারেট খাচ্ছেন। ২০০৬ সালে তিনি অতিরিক্ত কাশি এবং গলার স্বর পরিবর্তন হওয়ার লক্ষণ দেখতে পান নিজেদের শরীরে।

Banglabid

ওই ব্যক্তির সমস্ত ঘটনা শুনে চিকিৎসকরা ব্রঙ্কস্কোপি করার পরামর্শ দেন। রিপোর্ট এলে চিকিৎসকরা দেখেন, ওই ব্যক্তির গলায় একটি জায়গা থেকে বেশ কয়েকটি চুল গজিয়েছে। পরে জানা যায়, ছোটবেলায় একটি দুর্ঘটনার সম্মুখীন হওয়ার ফলে ওই ব্যক্তির গলায় অস্ত্রপ্রচার করা হয়েছিল।

মাত্র ১০ বছর বয়সে ওই ব্যক্তির গলায় একটি অপারেশন করা হয়, যেখানে ফুসফুসে অক্সিজেন পৌঁছানোর জন্য একটি কৃত্রিম নল স্থাপন করা হয়। পরে গলার ওই ক্ষতিগ্রস্ত স্থানটি কানের চামড়া ব্যবহার করে বন্ধ করা হয়। ওই ক্ষতিগ্রস্ত জায়গাতেই বৃদ্ধি হয় চুলের।

ওই ব্যক্তির গলায় অস্বাভাবিকভাবে চুল বৃদ্ধির ঘটনাটি দেখে চিকিৎসকরা অপারেশন করার সিদ্ধান্ত নেন। চুলের কোষগুলো পুড়িয়ে দেওয়া হয় যাতে নতুন কোনও চুল গজাতে না পারে। দীর্ঘ ১৪ বছর ধরে ওই ব্যক্তি প্রতিবছর হাসপাতালে যেতেন নিজেকে সুস্থ রাখার জন্য।

Reneta

চিকিৎসকদের মতে, ওই ব্যক্তির অতিরিক্ত সিগারেট খাওয়ার ফলে এই সমস্যা তৈরি হয়। ২০২২ সালে ধূমপান ছেড়ে দেওয়ার পর থেকে আর কোনও সমস্যা হয়নি। গলায় অস্বাভাবিকভাবে চুলের বৃদ্ধি দেখা যায়নি আর। তাহলে বোঝাই যাচ্ছে, ধূমপান আপনার শরীরে তৈরি করতে পারে এমন কিছু সমস্যা যা আপনি কল্পনাও করতে পারবেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলার ভিতর গজালো চুলধূমপানধূমপানের ক্ষতি
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT