সারাদেশে নতুন শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ শুরু হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, বিনামূল্যে পাঠ্যবই প্রকাশ করতে অনেক ষড়যন্ত্র মোকাবিলা করতে হয়েছে। বুধবার সকালে তিনি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্যবইয়ের অনলাইন ভার্সন ও ইএফটি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন।






