চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হালান্ড কতদিন থাকবেন মাঠের বাইরে জানালেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০২৪
অন্যান্য, ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির গোলমেশিন আর্লিং হালান্ড ‘বোন স্ট্রেস চোটে’ ফিটনেস সমস্যায় ভুগছেন। আগামী সপ্তাহে আবুধাবিতে দলের ক্যাম্প চলাকালীন তিনি অনুশীলনে ফিরে আসবেন বলে জানিয়েছেন পেপ গার্দিওলা। সাংবাদিকদের ম্যানসিটি কোচ একইসঙ্গে বলেছেন, ২৩ বর্ষী নরওয়েজিয়ানের মাঠের বাইরে থাকার সময়সীমা।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের সঙ্গে খেলবে সিটি। এরপর ২৬ জানুয়ারি এফএ কাপের চতুর্থ রাউন্ডে দলটির প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পার। ঘরের মাঠে ৩১ জানুয়ারি প্রিমিয়ার লিগে বার্নলিকে আতিথ্য দেবে।

নিউক্যাসলের হোম গ্রাউন্ড সেন্ট জেমস পার্কে যাওয়ার আগে গার্দিওলা বলেন, ‘হালান্ডের হাড়ের সমস্যা। এটার সেরে ওঠার জন্য সময়ের প্রয়োজন। এমনিতে সব ঠিক আছে। তবে ডাক্তাররা এক সপ্তাহের জন্য তাকে থামিয়ে রাহার সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত আবুধাবিতে আবার অনুশীলন শুরু করবেন। আশা করি চলতি মাসের শেষে তিনি খেলার জন্য প্রস্তুত হবেন। আমরা যতটা আগে সেরে উঠবে বলে প্রত্যাশা করেছিলাম, তার চেয়ে কিছুটা বেশি সময় লাগছে।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে হালান্ড সিটির জার্সিতে আটটি ম্যাচে খেলতে পারেননি। প্রিমিয়ার লিগে লিভারপুল তারকা মোহাম্মদ সালাহর সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ১৪ গোল করেছেন। এমন ফুটবলারকে নিয়ে তাই গার্দিওলা তাই সাফ বললেন, ‘আমাদের তাকে দরকার। আশা করি তিনি ফিরে আসবেন এবং শেষ চার-পাঁচ মাস কোনো সমস্যা ছাড়াই খেলতে পারবেন।’

সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকাঞ্জিও জানুয়ারিতে আর মাঠে ফিরছেন না- এমন তথ্যই দিলেন সিটি কোচ। তবে কেভিন ডি ব্রুইনেকে নিয়ে দিলেন সুখবর, বেলজিয়ান তারকা শুরুর একাদশে ফিরছেন।

লিভারপুল ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে রয়েছে। এক ম্যাচ কম খেলে ম্যানচেস্টার সিটি ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। অলরেডদের চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে থাকলেও গার্দিওলার বিশ্বাস, সিটি এখনো টানা চতুর্থবারের মতো শিরোপা জিততে সক্ষম। বললেন, ‘কত পয়েন্ট বাকি? ১৯ কিংবা ১৯ ম্যাচ খেলা এখনো বাকি আছে। তাই গাণিতিকভাবে স্পষ্টতই সম্ভব।’

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

জুন ১৯, ২০২৬

সিনেপ্লেক্সে শাকিবের ত্রিমুখী দাপট: একসঙ্গে চলছে তিন সিনেমা

জুন ১৯, ২০২৬

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT