বিদায় বলে দিলেন গাপটিল

CHRISTCHURCH, NEW ZEALAND – FEBRUARY 16: Martin Guptill of New Zealand celebrates his century during Game 2 of the One Day International series between New Zealand and Bangladesh at Hagley Oval on February 16, 2019 in Christchurch, New Zealand. (Photo by Kai Schwoerer/Getty Images)
নিউজিল্যান্ডের টি-টুয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক মার্টিন গাপটিল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন। ওয়ানডেতে নিউজিল্যান্ডের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি তার দখলে। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেকের পর ১৫ বছর কাটিয়ে বিদায় বলে দিলেন।
৩৮ বর্ষী গাপটিল নিউজিল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী। সবমিলিয়ে ৩৫০ ম্যাচ খেলা গাপটিল সবশেষ কিউইদের হয়ে মাঠে নেমেছিলেন ২০২২ সালে। ১৯৮ ওয়ানডে, ১২২ টি-টুয়েন্টি এবং ৪৭ টেস্ট খেলেছেন ক্যারিয়ারে।
টি-টুয়েন্টিতে তার রানসংখ্যা ৩,৫৩১; যা নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। ১৯৮ ওয়ানতে ৭,৩৪৬ রান এবং টেস্টে ২,৫৮৬ রান করেছেন। সব ফরম্যাট মিলিয়ে ২৩টি সেঞ্চুরি এবং ৭৬টি ফিফটি রয়েছে তারকা ওপেনারের। ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২৩৭ রান করেছেন।
অবসরের প্রতিক্রিয়ায় গাপটিল বলেছেন, ‘ছোটবেলা থেকে নিউজিল্যান্ডের হয়ে খেলা সবসময়ই আমার স্বপ্ন ছিল এবং আমি দেশের হয়ে ৩৭৬ ম্যাচ খেলতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি, একই সাথে গর্ববোধ করি।’
‘সবসময় দলের সাথে স্মৃতিগুলোকে লালন করব। আমার দীর্ঘ ক্যারিয়ারে সব সতীর্থ এবং কোচিং স্টাফকে অনেক ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে মার্ক ও’ডোনেল, যিনি আমাকে অনূর্ধ্ব-১৯ স্তর থেকে কোচিং করিয়েছেন এবং আমার ক্যারিয়ারের অন্যতম উৎস ছিলেন।’




