রাজধানীর গুলশান-২ এ ‘দ্য কোর্টইয়ার্ড বাজার লাউঞ্জে’ অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
অভিযানে এ পর্যন্ত বিপুল পরিমাণের সীসা ও সীসা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে ৷ এছাড়া আটক করা হয়েছে বারের ম্যানেজারকে।
বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করে ডিএনসি।
অভিযানের সত্যতা নিশ্চিত করে ডিএনসির ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, অভিযানে এখন পর্যন্ত বিপুল পরিমাণ সীসা ও সীসা সেবনের উপকরণ জব্দ করা হয়েছে।
এছাড়া বারের ম্যানেজারকে আটক করা হয়েছে। তবে বারটি যে ভবনে অবস্থিত, সে ভবনের মালিকপক্ষের এক নারী পলাতক রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।








