চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন বর্ণবাদী আচরণে বদলাবে, ‘আশাবাদী নন’ গার্দিওলা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৭, মে ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
গার্দিওলা স্পেনের বর্ণবাদী আচরণের বিষয়ে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্যালেন্সিয়ার মাঠে গত রোববার বর্ণবাদের শিকার হওয়া ভিনিসিয়াস জুনিয়রের ঘটনায় বিশ্বজুড়ে শুরু হয় তুমুল সমালোচনা। পরে ভ্যালেন্সিয়াকে জরিমানা ও শাস্তি হিসেবে মাঠের গ্যালারির একটি অংশ পাঁচ ম্যাচের জন্য বন্ধ করে দেয় স্পেনের ফুটবল ফেডারেশন। বিশ্বব্যাপী সমালোচনার মুখে স্পেন এমন পদক্ষেপ নিলেও বর্ণবাদী আচরণের ব্যাপারে দেশটি এখনই বদলাবে না বলে মনে করছেন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানসিটির কোচ গার্দিওলা স্পেনের নাগরিক। বার্সেলোনার হয়ে দীর্ঘদিন কোচের দায়িত্ব পালন করেছেন এই কিংবদন্তি। এমনকি খেলোয়াড় হিসেবেও ছিলেন কাতালান ক্লাবটিতে। তাই নিজের দেশ সম্পর্কে ভালোই ধারণা থাকার কথা সাবেক এ স্প্যানিশ মিডফিল্ডারের।

‘সামগ্রিকভাবে বর্ণবাদ অবশ্যই একটি বড় সমস্যা। এটি শুধু নির্দিষ্ট একটি জায়গার (স্পেন) জন্য নয়। আমাদের লোকেরা সবসময় চিন্তা করে যে, প্রতিবেশী দেশগুলোর তুলনায় বা অন্যদের চেয়ে আমরা অনেক ভালো। সমস্যা হল সব জায়গাতেই বর্ণবাদ রয়েছে। শুধু লিঙ্গের জন্য নয়, রঙের জন্য, মনোভাবের জন্য।’

Banglabid

৫২ বর্ষী কোচের ব্যাখ্যা, ‘আমাদের ভাষা অন্যদের চেয়ে ভালো দেশও অন্যদের চেয়ে অনেক এগিয়ে। মানুষ হিসেবে এই বৈচিত্র্যকে একটি শক্তি হিসাবে আমাদের গ্রহণ করা উচিৎ। কিন্তু আমারা এখনও অনেক পিছিয়ে আছি। ভালো হওয়ার জন্য এটি স্পেনের প্রথম পদক্ষেপ হতে পারত। তবে আমি আশাবাদী নই। নিজের দেশকে যতটুকু জানি তাতে আমি সত্যিই আশাবাদী নই।’

‘অনেক কালো মানুষ আছে যারা নিজেদের অধিকার রক্ষার জন্য লড়াই করছে। কিন্তু তাদের এ ব্যপারে লড়াই করার কথা নয়। আশা করি, ন্যায়বিচার তাদেরকে সাহায্য করবে। কিন্তু আসলেই কি স্পেনে কিছু পরিবর্তন আসবে?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গার্দিওলাবর্ণবাদবার্সেলোনাভিনিসিয়াসম্যানসিটিলা লিগালিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT