মোট পোশাক রপ্তানি কমে যাওয়ায় উচ্চ মূল্যের পণ্য বিক্রি করেও রপ্তানি প্রবৃদ্ধি ধরে রাখতে পারছে না তৈরি পোশাক রপ্তানিকারকরা। ইউরোপ ও আমেরিকায় নেতিবাচক প্রবৃদ্ধির আশঙ্কা করছে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। প্রবৃদ্ধি ধরে রাখতে আসন্ন বাজেটে উৎসে কর কমানো ও কর্পোরেট কর ১২ শতাংশ করার দাবি জানিয়েছে রপ্তানিকারকরা।







