প্রকৃতি রক্ষায় গবেষক-সাংবাদিকসহ ৫ জন পেলেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড

চ্যানেল আই অনলাইন বিশ্লেষক দলের পাঁচজন বিশ্লেষক ও সাংবাদিকের ছবি, যারা বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
প্রকৃতি রক্ষায় গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেয়েছেন গবেষক-সাংবাদিকসহ ৫ নাগরিক।
তারা হলেন, বন্যপ্রাণী ও পরিবেশ সচেতনতায় বিশেষ ভূমিকা রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক মুনতাসির আকাশ, নগর পরিকল্পনা ও সবুজায়নে বিশেষ ভূমিকা রাখায় বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্লানার্সের সাধারণ সম্পাদক নগর পরিকল্পনাবিদ শেখ মুহাম্মদ মেহেদী আহসান, প্রাণ প্রকৃতির বৈচিত্র্যময় জীবন ও পরিবেশ সচেতনতায় বিশেষ ভূমিকা রাখায় চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি ও প্রকৃতি নিউজ ডেস্ক ইনচার্জ আলীম আল রাজী, দেশীয় প্রজাতির গাছের বিলুপ্ত রোধে জনসচেতনতা তৈরিতে বিশেষ ভূমিকা রাখায় দ্যা ডেইলি স্টারের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ মোস্তফা ইউসুফ, পানি দূষণ ও পরিবেশ সচেতনতায় বিশেষ ভূমিকা রাখায় দীপ্ত টেলিভিশনের ব্রডকাস্ট জার্নালিস্ট সাদিয়া চৌধুরী।
সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, বাংলাদেশের ৫ বিশিষ্ট নাগরিককে এ বছর “গ্রীনম্যান অ্যাওয়ার্ড” দিতে পেরে আমরা গর্বিত। প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে নিজের পেশার প্রতি সম্মান রেখে এবং দেশপ্রেমের চেতনায় বলিয়ান হয়ে রাষ্ট্রকে আগামী প্রজন্মের জন্য নিরাপদ করতে পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রেখে চলেছেন। সবুজ আন্দোলন পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা তৈরিতে সকলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে বদ্ধ পরিকর।



