জনপদ

সিরাজগঞ্জে নানীকে হত্যার দায়ে নাতির যাবজ্জীবন কারাদণ্ড

নির্বাহী আদালত থেকে আসামি গ্রেফতার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাহী আদালত থেকে একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল গ্রামে নানীকে কুপিয়ে হত্যার অভিযোগে নাতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ আদালতের অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ এরফান উল্লাহ আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল গ্রামে কথা কাটাকাটির জের ধরে নানী ওয়াজেদা খাতুনকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে নাতি সিয়াম উদ্দিন।

এই ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানায় ভাগ্নে সিয়াম উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার শুনানি, আসামীর স্বীকারোক্তি এবং সাক্ষ্য গ্রহণের পর মঙ্গলবার আদালত আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আসামীর বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া গ্রামে।

বিষয়:সিরাজগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…