বাংলাদেশ

সরকার দ্রুত নির্বাচন দিতে চায়: প্রধান উপদেষ্টা

এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. মুহাম্মদ ইউনূস

প্রধান উপদেষ্টার ছবি, সরকার দ্রুত নির্বাচন দিতে চায়. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা বক্তৃতা দিচ্ছেন, সরকারের দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার অন্তর্বর্তী। তাই সরকারের মেয়াদ যতটা সম্ভব কম হওয়া উচিৎ। সরকার দ্রুত নির্বাচন দিতে চায়। ভোটের জন্য সব প্রস্তুতি শেষ হওয়ার সাথে সাথেই নির্বাচন দেওয়া হবে।

আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে স্থানীয় সময় বুধবার ১৩ নভেম্বর এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা একথা বলেন।

এসময় ড. ইউনূস আরও বলেন, স্বৈরাচারী সাবেক শাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশে সরকার নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কারের গতি নির্বাচন কত দ্রুত হবে তা নির্ধারণ করবে।

দেশকে গণতান্ত্রিক ভোটের দিকে নিয়ে যাবেন জানিয়ে তিনি বলেন, এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছিলাম, আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথেই আমাদের নির্বাচন হবে এবং নির্বাচিত লোকেরা দেশ পরিচালনা করতে পারবে।

প্রধান উপদেষ্টা বলেন, দেশের সম্ভাব্য সাংবিধানিক সংস্কার, সেইসাথে সরকার, সংসদ এবং নির্বাচনী বিধিমালার আকৃতিতে দ্রুত একমত হওয়া দরকার। যে কোন সরকারই স্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন হবে। আমরাও আছি।

তিনি বলেন, আমরা আশা করছি যে আমরা এটি সমাধান করতে পারব এবং একটি শান্তিপূর্ণ আইনশৃঙ্খলা রাখতে পারব।

 

বিষয়:ড. ইউনূসপ্রধান উপদেষ্টা
প্রতিবেদক

মোস্তফা মল্লিক

সিনিয়র রিপোর্টার, চ্যানেল আই। দৈনিক আজকের কাগজ দিয়ে সাংবাদিকতা শুরু। দীর্ঘদিন ধরে শিক্ষা বিষয়ে রিপোর্ট করছেন। সাংবাদিকতায় একাধিক পুরষ্কারে ভূষিত মোস্তফা মল্লিক।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…