চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২৩
বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বর্তমান সরকার দল নিরপেক্ষভাবে গুণীদের মূল্যায়ন করে।স্বাধীনতা পদক বা একুশে পদক বা অন্য কোনো রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার ক্ষেত্রে যারা সত্যিকার অর্থে রাষ্ট্র, সমাজ ও দেশের জন্য অবদান রাখছেন, তাদেরকেই বিবেচনায় নেওয়া হচ্ছে ফলে সমাজে গুণীজনেরা উৎসাহিত হচ্ছেন।

মন্ত্রী আজ শনিবার  ১৮ মার্চ সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরাম খাঁ মিলনায়তনে ‘খুলনা বিভাগ সাংবাদিক ফোরাম, ঢাকা’ আয়োজিত একুশে পদকপ্রাপ্ত খুলনা বিভাগের চার গুণীজনের সম্বর্ধিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

সম্বর্ধিতদের অভিনন্দন জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, যারা আজ সম্বর্ধিত হলেন তাদেরকে অভিনন্দন। গুণীদের সম্মান না দিলে সেই দেশে গুণীর জন্ম হয় না। আমাদের মূল লক্ষ্য একটি কল্যাণ রাষ্ট্র গঠন করা। শুধু উন্নয়ন নয়, টেকসই উন্নয়ন করতে হলে গুণীদের কদর করতে হবে।

অনুষ্ঠান ও সংগঠনের সভাপতি সাংবাদিক শেখ নজরুল ইসলাম বলেন, খুলনার কৃতি সন্তানদের যোগ্য সম্মান দিতে পেরে নিজেরাই গর্ববোধ করছি।

এ বছর একুশে পদকে ভূষিত খুলনা বিভাগের স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, বাঁশিবাদক গাজী আব্দুল হাকিমের হাতে এবং ২০০৩ সালে খুলনায় আততায়ীর হাতে নিহত আইনজীবী ও রাজনীতিবিদ মঞ্জুরুল ইমাম ও আবৃত্তিকার অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যদের হাতে খুলনা বিভাগের সাংবাদিকদের পক্ষে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তথ্যমন্ত্রীহাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে পানিবন্দী দেড় লাখ মানুষ, এখনও বন্ধ সেন্টমার্টিন-টেকনাফ নৌ চলাচল

জুলাই ১১, ২০২৬

‘অতীতের ক্ষত বয়ে বেড়াতে চাই না’- গ্রেপ্তারকাণ্ডে সরব পরীমনি

জুলাই ১১, ২০২৬
The movement under the banner of ordinary students is a successful mass uprising: Chhatra Dal

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল

জুলাই ১১, ২০২৬

বাণিজ্যিক গোপন তথ্য চুরির অভিযোগে ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপলের মামলা

জুলাই ১১, ২০২৬

অবশেষে মুখ খুললেন, ভিএআর নিয়ে ব্যাখ্যা দিলেন স্কালোনি

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT