চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটি বিশেষ কিছু: ডেপুটি স্পিকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২২
বাংলাদেশ
A A
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু বলেছেন, মুক্তিযুদ্ধে ভারত আমাদের ১ কোটি শরণার্থীর জন্য খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছিল, যা পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত। মিত্রবাহিনী আমাদের আমাদের জন্য রক্ত দিয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা একটি বিশেষ কিছু। তাদের এই অবদানকে আমরা কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে দুই দেশের সরকার কাজ করে যাচ্ছে।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ শামসুল হক টুকু, এমপি ঢাকা গ্যালারিতে মৈত্রী দিবস উপলক্ষ্যে আয়োজিত “মিট দ্য সোসাইটি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বিশ্ব পরিস্থিতির সার্বিক বিবেচনায় ৬ ডিসেম্বর ভারতের লোকসভায় ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তার সরকারের সিদ্ধান্ত জানিয়ে একটি বিবৃতি দেন। লোকসভায় সর্বসম্মতিক্রমে ভারত সরকারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতির ফলে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধকে সরাসরি সমর্থন ও সহযোগিতা করা ভারতের জন্য অনেকটাই সহজ হয়ে যায়।

Banglabid

মোঃ শামসুল হক টুকু বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবকাল থেকে, বিশেষ করে ছাত্র জীবন থেকে কলকাতায় বসবাস করতেন। তিনি জীবনভর অসাম্প্রদায়িক চিন্তা ভাবনায় লালিত পালিত। পারিবারিকভাবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে যখন ছিলেন তখন অসাম্প্রদায়িকতানই চর্চা করতেন। ভারতের সাথে আমাদের সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, ও সাহিত্যসহ নানাদিকেই সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। হাইকমিশনারকে ধন্যবাদ, আপনারা সম্প্রীতি রক্ষা, আরও অটুট এবং দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ভারত সম্পর্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের উন্নয়ন বনাম রাজনৈতিক খেলা

পরবর্তী

বরখাস্তই হলেন এনরিকে, স্পেনের নতুন কোচ ফুয়েন্তে

পরবর্তী
স্পেনের নতুন কোচ ফুয়েন্তে ফুটবল মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বরখাস্তই হলেন এনরিকে, স্পেনের নতুন কোচ ফুয়েন্তে

যুক্তরাষ্ট্রের দূতাবাসের শোক ও সমবেদনা প্রকাশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক সহিংসতায় মার্কিন রাষ্ট্রদূতের উদ্বেগ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT