সরকার একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়: মির্জা ফখরুল

A man in glasses and white shirt speaking at a podium during a formal event at Six Seasons hotel, with audience members listening attentively. Channel i News – চ্যানেল আই নিউজ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, সরকার ভিন্ন কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়।
আজ ২০ জুন মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বিএনপি মিডিয়া সেলের ১ম বর্ষপুর্তি অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার ভিন্ন কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়। সেজন্য নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।
বিএনপি মিডিয়া সেলের এই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, সরকার বেশ কয়েকটি মিডিয়া বন্ধ করে এবং বিভিন্ন কৌশলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। সেজন্য গণমাধ্যম স্বাধীনভাবে কিছু বলতে পারছেনা। এ অবস্থার পরিবর্তন চায় বিএনপি। সেজন্য রাষ্ট্র সংস্কারের ২৭ দফা ঘোষণা করেছে বিএনপি।



