রাজনীতি

খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার: বিএনপি

বিএনপি নেতাদের সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতাদের সমাবেশে হাজারো নেতাকর্মী উপস্থিত, যেখানে বক্তা বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা দখল প্রকল্পের অংশ হিসেবে খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে।

মঙ্গলবার ১৬ আগস্ট রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার ৭৯ তম জন্মদিন ও তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আগামী দিনে অনেক কিছু প্রকাশ হতে পারে। তিনি অভিযোগ করেন, বিচার বিভাগকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এসময় তিনি সতর্ক করে বলেন, যারা মিথ্যা মামলা দিয়ে বেগম জিয়াকে কারাগারে পাঠিয়েছে প্রত্যেককে এর দায় বহন করতে হবে। অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার ব্যবস্থা না করলে দেশের মানুষ বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা।

বিষয়:আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…