চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণভোট নিয়ে ৮ গুরুত্বপূর্ণ তথ্য

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৩ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

আগামী জাতীয় নির্বাচনের দিন অনুষ্ঠিত হবে গণভোট। ইতিমধ্যেই জারি হয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫। তাই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে ৮টি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

আজ ২৬ নভেম্বর বুধবার দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজে গণভোটের প্রক্রিয়া ও নিয়মাবলী সম্পর্কে ৮টি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

৮টি মূল তথ্য

১. জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

২. সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা।

৩. দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে।

৪. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালটবক্স ও ব্যালটপেপার থাকবে।

Reneta

৫. নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন।

৬. গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে ‘হ্যাঁ’-তে, নাহলে ‘না’-তে সিল দিতে হবে।

৭. প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন।

৮. একইসময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনা পদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

গণভোট অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী, ২০২৫ সালের ওই গণভোটে জনগণের সমর্থন জানতে চাওয়া হবে ২০২৪ সালের জুলাই–আগস্টে সংঘটিত ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রীয় সার্বভৌম ক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণভোটসরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রখ্যাত সঙ্গীতশিল্পী আশা ভোঁসলের মৃত্যুতে সঙ্গীতপ্রেমীদের মাঝে শোকের ছায়া

এপ্রিল ১৩, ২০২৬

লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে নেত্রকোনার কেন্দুয়ায় খনার মেলা

এপ্রিল ১৩, ২০২৬

বর্তমান সংসদে ফ্যাসিবাদের ছায়া দেখা যাচ্ছে: ডা. শফিকুর রহমান

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংস করা হবে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬

আগামী সপ্তাহেই ভারতে বাংলাদেশীদের জন্য ব্যবসায়ী ও মেডিকেল ভিসা চালু

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT