শিক্ষা

দাবি মানা না হলে আমরণ কর্মসূচি ঘোষণা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

প্রাথমিক শিক্ষকদের দাবি মানা না হলে আমরণ কর্মসূচি ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষকদের আন্দোলন ও প্রতিবাদে অংশগ্রহণকারীদের বিশাল জনসমাগম, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে ৪ দফা দাবি মানা না হলে ৩০ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়েছেন।

শুক্রবার ১৮ জুলাই শিক্ষক মহাসমাবেশে এই ঘোষণা দেয়া হয়েছে।

কয়েক দফা আন্দোলনের পরও ফলপ্রসূ কোনো সমাধান না আসায় ক্ষুব্ধ শিক্ষকরা নতুন করে কর্মসূচি ঘোষণা করেছেন। সম্প্রতি আদালতের নির্দেশে ৪৫ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হলেও, বাকি ৬৫ হাজার ৫২৪ জন প্রধান শিক্ষকের দশম গ্রেড এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে।

বাংলাদেশ শিক্ষক সমিতি চারটি দাবি নিয়ে আন্দোলন করছে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড; ২০১৪ খ্রিষ্টাব্দের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডের জিও জারি; চলতি দায়িত্বসহ সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি; এবং ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল কাসেম বলেছেন, মামলা করা ৪৫ জন শুধু দশম গ্রেড পাবেন তা নয়, বাকি ৬৫ হাজার ৫২৪ জনকেও দশম গ্রেড দিতে হবে।

বিষয়:৪ দফা দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…