চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্দ্বীপে তালাবন্দি সরকারি অ্যাম্বুলেন্স

জাহিদ হাসান শাকিল জাহিদ হাসান শাকিল
৩:১০ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২৩
জনপদ, নোয়াখালী
A A
তালাবদ্ধ সরকারি অ্যাম্বুলেন্স সন্দ্বীপে, জরুরি সেবা বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

হাসপাতালের একমাত্র সরকারি অ্যাম্বুলেন্স অচল। তবে হাসপাতালকর্মীর কেনা অ্যাম্বুলেন্স থাকে ফিটফাট। টাকা দিলে অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যায়। সন্দ্বীপে পাঁচ লাখ মানুষের চিকিৎসা খাতে একমাত্র ভরসার স্থান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আর এ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জরুরী অ্যাম্বুলেন্স সেবা নিতে সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও ভোগান্তিতে রয়েছে উপজেলাবাসী।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা একাধিক রোগীর স্বজনরা জানায়, সরকারি অ্যাম্বুলেন্স থাকলেও চালক না থাকার কারণে তাদের বিকল্প ব্যবস্থায় কয়েকগুণ বেশী টাকা দিয়ে রোগী নিয়ে যেতে হচ্ছে। তাই দুর্ভোগ কমাতে দ্রুত অ্যাম্বুলেন্স চালক দেওয়ার দাবি জানান রোগী, রোগীর স্বজন ও এলাকাবাসী।

অন্যদিকে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় সুযোগ নিচ্ছে স্থানীয় বেসরকারি অ্যাম্বুলেন্স। তারা সরকারি অ্যাম্বুলেন্সের চাইতে কয়েকগুণ টাকা হাতিয়ে নিচ্ছে। অনেক সময় তাও পাওয়া যায় না। এতে চরম ভোগান্তিতে পড়ছেন রোগীরা।

Banglabid

উপজেলা সন্তোষপুর ইউনিয়নের মো. মাহফুজুর রহমান নামে এক রোগীর স্বজন বলেন, গত রাত হঠাৎ করে তার মায়ের বুকের ব্যাথা শুরু হয়। তাই সকালে চিকিৎসা নিতে তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে চট্টগ্রাম হাসপাতলে নেয়ার পরামর্শ দেন। মাকে এম্বুলেন্সে ঘাটে নিতে চাইলে কর্তৃপক্ষ চালক নেই বলে জানান। পরে বাধ্য হয়ে প্রাইভেট অ্যাম্বুলেন্স এর মাধ্যমে মাকে চট্টগ্রাম নেওয়ার জন্য সন্দ্বীপ ঘাটে নেয়া হয়। এতে করে তাকে গুনতে হয় অতিরিক্ত টাকা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মানস বিশ্বাস বলেন, এই স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর পরেই অ্যাম্বুলেন্সের চালক নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। পাশাপাশি বিষয়টি স্থানীয় সংসদ সদস্যকে অবগত করা হয়েছে।

তিনি আরও বলেন, দ্রুত সময়ে শূন্যপদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স চালক পদায়ন হলে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবার মান আরও বৃদ্ধি পাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: আরিফ আহমেদ

রক কিংবদন্তীর জন্মদিন আজ

আগস্ট ১৬, ২০২৬

চিকিৎসাবিজ্ঞানে পুরুষ হিসেবে চিহ্নিত, দুই নারী অ্যাথলেট নিষিদ্ধ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জে এমপির গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি অভিযোগ-বিক্ষোভ

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যালেঞ্জ গ্রহণের কথা জানালেন হাসনাত আব্দুল্লাহ

আগস্ট ১৫, ২০২৬

১৮০ দিনে সরকারের মূল্যায়ন: অগ্রাধিকার নির্ধারণে সাফল্য, বাস্তবায়নে চ্যালেঞ্জ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT