চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুগল সার্চের সেরা ১০ এর তালিকায় বলিউডের সুস্মিতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৫ অপরাহ্ন ১২, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

বলিউডের অন্যতম ট্যালেন্টেড এবং জনপ্রিয় তারকা হলেন সুস্মিতা সেন। গোটা ইন্ডাস্ট্রির সকলেই তাকে পছন্দ করেন। আর সম্প্রতি তিনি এটা প্রমাণ করলেন কেবল বলিউড নয়, গোটা পৃথিবী জুড়েই দারুণ জনপ্রিয় তিনি।

যারই প্রেক্ষিতে গুগলে সার্চকৃত সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় বলিউড থেকে একমাত্র তারকা হিসেবে জায়গা করে নিলেন সুস্মিতা!

গুগলের প্রকাশ করা ইয়ার ইন সার্চ ২০২২ এর তালিকায় পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন সুস্মিতা সেন। তবে ভারতীয় হিসেবে তিনি একা নন। ললিত মোদীও আছেন এই তালিকায়।চতুর্থ স্থানে রয়েছেন তিনি।

এখান থেকে অবশ্য একটা বিষয় স্পষ্ট যে, তাদের নিয়ে যে প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল, সেকারণেই মানুষ তাদের বিষয়ে জানতে বারবার গুগলে সার্চ করেছে।

চলতি বছর আনুষ্ঠানিকভাবে সুস্মিতার সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন ললিত মোদী। ইনস্টাগ্রামে একটি পোস্ট করে ললিত মোদী সেই সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন। আর এরপর থেকেই তারা খবরের শিরোনামে উঠে আসেন।

এই বিষয়ে যদিও বহুদিন সুস্মিতা কোন কথা বলেননি, তবে তাকে যখন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়, তখন তার উত্তরে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন।

Reneta

পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমি সোনার থেকে হীরা বেশি পছন্দ করি এবং নিজের জন্য আমি হীরাই কিনি।’এছাড়াও তারা বিয়ে করেছেন এমন গুজবও ছড়ায়। কিন্তু সেই কথাও অস্বীকার করেন সুস্মিতা এবং মিথ্যে বলে উড়িয়ে দেন।

এর আগে মডেল রহমান শলের সঙ্গে সম্পর্কে ছিলেন সুস্মিতা। যদিও ২০২১ সালে তারা আলাদা হয়ে যান।

সূত্র: হিন্দুস্থান টাইমস বাংলা

Jui  Banner Campaign
ট্যাগ: গুগলবলিউডভারতসিনেমাসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিদ্যুৎ প্রবাহিত করে মাছ ধরা নিষিদ্ধ করে নতুন অধ্যাদেশ জারি

ফেব্রুয়ারি ৩, ২০২৬

দেশে এসেছে প্রায় ৩ লাখ প্রবাসীর পোস্টাল ব্যালট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যান্টনমেন্টে গানম্যানসহ প্রবেশে বাধা, সেনাসদস্যদের সঙ্গে তর্কে জড়ালেন জামায়াত প্রার্থী

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT