বাংলাদেশ

পাটের স্বর্ণযুগ ফেরাতে অবদান রাখবে সোনালী ব্যাগ: উপদেষ্টা সাখাওয়াত

উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে একত্রে চুক্তি স্বাক্ষর করছেন অন্য ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপদেষ্টা সাখাওয়াতের সঙ্গে একত্রে চুক্তি স্বাক্ষর করছেন অন্য ব্যক্তি, পাটের স্বর্ণযুগ ফেরাতে সোনালী ব্যাগের উদ্যোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘সোনালী ব্যাগ পরিবেশ বান্ধব বলে এ ব্যাগের ব্যাপক চাহিদা রয়েছে। অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি বিশ্বের প্যাকেজিংয়ের চাহিদা পূরণে সক্ষম হবে। পাট দিয়ে তৈরি সোনালী ব্যাগ দেশের পাটের স্বর্ণযুগ ফিরিয়ে আনতে অবদান রাখবে। ‘

আজ বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে সোনালী ব্যাগের উদ্ভাবক ড. মোবারক আহমদ খানের সাথে সৌজন্য সাক্ষাতকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এসব কথা বলেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোঃ আব্দুর রউফের উপস্থিতিতে সোনালী ব্যাগের নমুনা হস্তান্তর করা হয়।

প্রসঙ্গত, ২০১৬ সালে ড.মোবারক আহমদ খান পাট থেকে সেলুলোজ প্রক্রিয়াজাত করে পরিবেশবান্ধব এই ব্যাগ আবিষ্কার করেন। ২০১৭ সালে বিজেএমসি নিয়ন্ত্রণাধীন লতিফ বাওয়ানী জুট মিলস লি. এর অভ্যন্তরে সোনালী ব্যাগ তৈরিতে প্রকল্প গ্রহণ করা হয়। গতবছর এর গুণগতমান বাড়াতে ‘বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট’ এর অর্থায়নে একটি গবেষণা প্রকল্প সম্পন্ন হয়।

বিষয়:পাট বস্ত্র ও পাট মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…