চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ সালে আকাশছোঁয়া হতে পারে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ণ ০৮, নভেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি ব্যাংক অব আমেরিকা তাদের এক বিশ্লেষণে জানিয়েছে, ২০২৬ সালে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫,০০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে, যেখানে গড় দাম থাকবে প্রায় ৪,৪০০ ডলার।

বর্তমানে স্বল্পমেয়াদে স্বর্ণের দামে সামান্য পতন দেখা গেলেও দীর্ঘমেয়াদে দাম বৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংক অব আমেরিকা।

মাত্র কয়েক বছর আগেও প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৫০ থেকে ৬০ হাজার টাকা। যা এখন ২ লাখ টাকার উপরে।

এভাবে স্বর্ণের দাম বাড়ায় অনেকেই স্বর্ণ কেনাকাটায় পিছিয়ে পড়েছেন, তবে বিশেষজ্ঞদের মতে এই পতনটাই হতে পারে নতুন বিনিয়োগের সুযোগ।

বাজুসের সহ-সভাপতি মাসুদুর রহমান বলেন, “আমেরিকার চলমান অর্থনৈতিক শাটডাউন ও ডলার সংকটের কারণে অনেক কেন্দ্রীয় ব্যাংক ডলারের পরিবর্তে স্বর্ণ কিনছে। এর ফলেই দাম বেড়েছিল। পরে বড় বড় ইনভেস্টমেন্ট ফান্ডগুলো মুনাফা তুলে নেওয়ায় সাময়িক পতন দেখা গেছে।”

তিনি আরও বলেন, “বিশ্বের অস্থিরতা কমলে দামও স্বাভাবিক হবে, তবে এক লাখ বা দেড় লাখ টাকায় আর নামবে না। স্বর্ণ এখন এমন এক ভারসাম্যপূর্ণ স্তরে থাকবে, যেখানে মানুষ আবারও কেনাকাটা করতে পারবে।”

Reneta

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে বর্তমানে ১৪.৫৮ টন সোনা রয়েছে,

যা গত চার বছর ধরে অপরিবর্তিত।

বিশেষজ্ঞরা বলছেন, রিজার্ভ আরও বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা আরও শক্তিশালী হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ সালস্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পেনশন কার্যক্রম দ্রুত সম্পাদনে চালু হচ্ছে ওপিটিএমএস

জুন ২৩, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

গুজবে বিরক্ত ববি বললেন, ‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’

জুন ২৩, ২০২৬

কেন ম্যাচের মাঝেই রেগে গিয়েছিলেন মেসি

জুন ২৩, ২০২৬

পর্তুগাল আগের যেকোনো সময়ের চেয়ে ‘বেশি ঐক্যবদ্ধ’

জুন ২৩, ২০২৬

‘ডেভিড ইমন গ্রেপ্তার’ দাবি ঘিরে বিভ্রান্তি, যা বলছে চট্টগ্রাম মহানগর পুলিশ

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT