চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরিবেশ রক্ষায় প্রিন্স উইলিয়ামের আর্থশট প্রাইজ জিতলো ফ্রেন্ডশিপ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ন ০৬, নভেম্বর ২০২৫
পরিবেশ
A A

বিশ্বের বৃহত্তম পরিবেশ পুরস্কার ‘দি আর্থশট প্রাইজ ২০২৫’ বিজয়ী হয়েছে বাংলাদেশের সামাজিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। ফিক্স আওয়ার ক্লাইমেট ক্যাটাগরিতে ম্যানগ্রোভ প্রকল্পের জন্য এই পুরষ্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ব্রাজিলের রাজধানী রিও ডি জেনিরোতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে পুরষ্কার প্রদান করা হয়। ফ্রেন্ডশিপ পুরষ্কারের অর্থমূল্য হিসেবে ১০ লাখ পাউন্ড অনুদান পাবে।

যুক্তরাজ্যের মহামান্য প্রিন্স উইলিয়াম-এর পক্ষ থেকে এই পুরষ্কার প্রদান করা হয়। ফ্রেন্ডশিপ-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠাতা রুনা খান।

মহামান্য প্রিন্স উইলিয়াম বলেন, “২০২০ সালে দি আর্থশট প্রাইজ প্রতিষ্ঠা করার সময় আমাদের লক্ষ্য ছিল আগামী দশ বছরকে এমন এক দশকে পরিণত করা, যখন আমরা পৃথিবীকে আরও ভালো কিছুর দিকে রূপান্তরিত করব। এই মিশনকে এগিয়ে নিয়েছে সেই অসাধারণ আশাবাদ, যা আমরা বিজয়ীদের মধ্যেও অনুভব করেছি। তাদের কাজ প্রমাণ করে যে, অগ্রগতি সম্ভব আর তারাই আসলে বিশ্বের সত্যিকারের ‘অ্যাকশন হিরো’।

পুরষ্কার গ্রহণ করে ফ্রেন্ডশিপ-এর প্রতিষ্ঠাতা রুনা খান বলেন, “দ্য আর্থশট প্রাইজ প্রাপ্তি আমাদের জন্য এক বিরাট সম্মান। এই স্বীকৃতি বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর দৃঢ়তা ও উদ্ভাবনকে তুলে ধরে। এই অর্জন সবার, বিশেষ করে জলবায়ু ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠী এবং যাদের সাথে এবং যাদের জন্য আমরা কাজ করি। এই পুরস্কার আমাদের অঙ্গীকার ও দায়িত্বকে আরও শক্তিশালী করেছে এবং আমরা আগামীতে আরও নিবেদিতভাবে কাজ চালিয়ে যাব।”

ফ্রেন্ডশিপ তাদের চার অঙ্গীকার; জীবন রক্ষায় প্রচেষ্টা, দারিদ্র্য বিমোচন, জলবায়ু অভিযোজন এবং সক্ষমতাবৃদ্ধি। এর মাধ্যমে স্বাস্থ্য, শিক্ষা, জলবায়ু কর্ম, অন্তর্ভুক্তিমূলক নাগরিকত্ব, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, এবং সাংস্কৃতিক সংরক্ষণ—এই ছয়টি পারস্পরিক সংযুক্ত খাতে একীভূত সেবা দিয়ে একটি টেকসই ও পুন:ব্যবহারযোগ্য উন্নয়ন মডেল বাস্তবায়ন করে, যা সার্বিকভাবে স্থানীয় জনযোগষ্ঠীর উন্নয়নে অবদান রাখে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: দি আর্থশট প্রাইজ ২০২৫পরিবেশ রক্ষায় স্বীকৃতিফ্রেন্ডশিপ এনজিও
শেয়ারTweetPin

সর্বশেষ

বিয়ে নয়, বাগদান!

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দিতে চায় আমিরাত

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান অন্তত ছয় মাস যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত: আরাগচি

এপ্রিল ১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে হঠাৎ স্বস্তির বৃষ্টি

এপ্রিল ১, ২০২৬

সিলেট জেলা স্টেডিয়ামের জরাজীর্ণ অবস্থা দেখে ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী

এপ্রিল ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT