চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্গিনীকে নগ্ন করে হোটেল থেকে বের করে দেন গিগস

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

দীর্ঘ ৬৪ বছর পর ওয়েলসকে বিশ্বকাপের মঞ্চে তুলেছেন রায়ান গিগস। তবুও থাকতে পারেননি দলের সাথে। বিতর্কিত কাণ্ডে জড়িয়ে কোচিং থেকে সরে দাঁড়িয়েছেন আগেই। এবার অভিযোগ প্রাক্তন সঙ্গিনীকে লাঞ্ছিত করা। আদলতেও উপস্থিত হতে হচ্ছে। যেখানে গিগস সব অস্বীকার করলেও বোমা ফাটিয়েছেন তার প্রাক্তন কেট গ্রেভিল।

মঙ্গলবার ম্যানচেস্টার ক্রাউন কোর্টে দেয়া গিগসের বক্তব্যের বিপরীতে গোয়েন্দাদের কাছে সাক্ষাৎকারে রোমহর্ষক এক ঘটনা তুলে ধরেছেন গ্রেভিল। গিগসকে ‘আত্মার বন্ধু’ বলে অবহিত করে জানান, কীভাবে গিগসের কাছে অপমানিত হয়েছিলেন।

‘তিনি কোথাও থেকে আমার কাছে এসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে কাঁধ চেপে ধরেন। এরপর মাথা দিয়ে ইচ্ছাকৃতভাবে মুখে আঘাত করেন, যার ফলে আমার ঠোঁট ফুলে ও ক্ষত হয়ে যায়। তার পুরো জীবন মিথ্যায় পূর্ণ। একবার হোটেল কক্ষে অন্য নারীকে মেসেজ করার সময় আমার মুখোমুখি হলে মুখ লুকান। পরে এ নিয়ে কথা উঠলে আমাকে ধরে সব জিনিসপত্র করিডোরে ফেলে আমাকে নগ্ন অবস্থায় হোটেল থেকে বের করে দেন।’

‘তার ক্রিয়াকলাপের উপর আমার কোনো নিয়ন্ত্রণ ছিল না। কেবল অসহায় অনুভব করছিলাম। একই সাথে বিব্রত ও অপমানিত। পরে সেই নগ্ন ছবি পাঠিয়ে সে আমাকে নানা সময় ব্ল্যাকমেল ও হুমকি দিয়েছে। আমাকে তার সমস্ত মন্দ প্রয়োজনে ব্যবহার করেছে।’

এসময় গ্রেভিল আরও একটি ঘটনা বর্ণনা করেন যা ২০২০ সালের ফেব্রুয়ারিতে দুবাই ভ্রমণের সময় ঘটেছিল।

‘এক রাতে মদ্যপানের পরে, গিগস আমাকে চলে যেতে বলেন, এরপর আমার ব্যাগ টেনে ধরে পথ আগলে ধরার সময় পড়ে যান ও নিজেকে আহত করেন। সেসময় তিনি আমাকে খুব একা ও বিচ্ছিন্ন অনুভব করিয়েছিলেন। একটা সময় পর বুঝলাম আমি যে গিগসকে চিনি এটা আসলে সে ছিল না। সে তার সাবেক স্ত্রীর সাথে বিচ্ছেদ করবে না। আবুধাবিতে যাওয়ার আগে তাকে দূরে সরে যাওয়ার জন্য বলেছিলাম।’

Reneta

আদালতে যদিও গিগস এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবী জানিয়েছেন, গিগস কখনোই সীমা অতিক্রম করতেন না। আদালতের বিচারকার্য আগামী ১০ দিন চলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়েলসগিগসগ্রেভিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT