চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা হলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০২৫
- সেমি লিড, জনপদ, রাজনীতি, লক্ষ্মীপুর
A A
তথ্য উপদেষ্টা মাহফুজের বাবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের  তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভোটের মাধ্যমে তিনি এ পদে নির্বাচিত হন।

বৃহস্পতিবার ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণ হয়। এতে ৪৫৩ জন ভোটার ভোট দেন। নির্বাচনে মোরগ প্রতীক নিয়ে ২৬৬ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন আজিজুর রহমান।

Banglabid

এর আগেও আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছিলেন। উপদেষ্টা মাহফুজ আলমের বড় ভাই মাহবুব আলম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।

নির্বাচনে ইউনিয়ন বিএনপির সভাপতি পদে মো. অলি উল্যা এবং সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইমাম হোসেন প্রমুখ।

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, আজিজুর রহমান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে যুক্ত রয়েছেন। দলের দুর্দিনে তিনি নেতা-কর্মীদের পাশে ছিলেন। দলের প্রতি তাঁর আন্তরিকতার কারণে এবারও দলের নেতা-কর্মীরা তাঁকে নির্বাচিত করেছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনিয়ন বিএনপিউপদেষ্টা মাহফুজের বাবাসাধারণ সম্পাদক পদে নির্বাচিত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গোপালগঞ্জে বিএনপি নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার

পরবর্তী

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

পরবর্তী
বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রা ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সাথে পেরে উঠল না বাংলাদেশ

নাটকের এক দৃশ্য যেখানে একজন অভিনেতা দর্শকদের সামনে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

৮ দিনে ‘কুলি’র থলিতে যতো রেকর্ড

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT