গাজীপুর সিটি নির্বাচনের প্রার্থীদের উদ্দেশে রিটার্নিং কর্মকর্তা বলেছেন, উৎসবের ভোট যাতে উৎকন্ঠার ভোটে পরিণত না হয় সে বিষয়ে তাদের সতর্ক থাকতে হবে। ভোটের সুষ্ঠু পরিবেশ রাখতে পুলিশের প্রতিও আহ্বান জানিয়েছেন তিনি। পুলিশি হয়রানি ও প্রচারে হামলার অভিযোগ এনেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। নৌকার পার্থী আজমত উল্লাহ বলেছেন, ভোটকে প্রশ্নবিদ্ধ করতে জায়েদা খাতুন বানোয়াট অভিযোগ করছেন।






