বাংলাদেশ

৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার গেজেট প্রকাশ

বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, কেন্দ্রীয় ভবনের সামনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী বোর্ডের লোগো কেন্দ্রীয় ভবনের সামনে দেখা যাচ্ছে, যা বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করে  করেছে নির্বাচন কমিশন বা ইসি।

বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুরের একটি আসন বৃদ্ধি করা হয়েছে। আর বাগেরহাটের কমানো হয়েছে একটি আসন। এ ক্ষেত্রে গাজীপুরের আসন পাঁচ থেকে বৃদ্ধি পেয়ে ছয়টি হয়েছে। আর বাগেরহাটে চারটি থেকে কমে তিনটি হয়েছে।

এর আগে ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৩৯টিতে পরিবর্তন এনে ওইসব আসনে সীমানা পুনর্বিন্যাসের খসড়া প্রকাশ করেছিল ইসি।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেন, সর্বমোট আপত্তি এবং সুপারিশ আবেদন এসেছে ১ হাজার ৮৯৩টি। ১০ অগাস্ট পর্যন্ত ৩৩ জেলার ৮৪টি আসন সম্পর্কিত ১ হাজার ১৮৫টি আপত্তি এবং ৭০৮টি পরামর্শ বা সুপারিশ পাওয়া গেছে। পক্ষ ও বিপক্ষ উভয় দিক থেকেই মতামত এসেছে। মূলত আপত্তিটা আগে শোনে ইসি।

বিষয়:গেজেট প্রকাশ জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…