চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েলি হামলায় গাজায় একদিনে নিহত আরও ৬২ ফিলিস্তিনি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৬ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি।

গাজা উপত্যকার বাসিন্দাদের বাস্তুচ্যুত করার লক্ষ্যে ইসরায়েলি বাহিনী স্কুল-আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন ভবন পরিকল্পিতভাবে ভেঙে দিচ্ছে। এছাড়াও ইসরায়েলি হামলা ও অনাহারে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

রোববার ১৪ সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী গাজা শহরে আক্রমণ তীব্র করেছে, স্কুল-আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন ভবন পরিকল্পিতভাবে ভেঙে দিয়েছে। গাজা সিটিতে শনিবার ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪৯ জনে দাঁড়িয়েছে।

প্যালেস্টাইনের সিভিল ডিফেন্সের মতে, নিরলস বোমাবর্ষণে গাজা সিটিতে ৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অপুষ্টিজনিত কারণে শিশুসহ সাতজন মারা গেছে, যার ফলে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অনাহারে মৃতের সংখ্যা ৪২০ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৪৫ জন শিশুও রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, ইসরায়েলি বাহিনী নগর কেন্দ্র দখলের জন্য পরিষ্কার করার লক্ষ্যে গাজা সিটিতে দ্রুত হামলা শুরু করেছে। ক্ষুধার্ত ও ভীত ফিলিস্তিনিদের তাদের জীবনের জন্য পালিয়ে যাওয়ার সতর্ক করে লিফলেটও ফেলেছে।

Reneta

আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ যিনি গাজা সিটি থেকে রিপোর্ট করেন, তিনি বলেছেন, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো প্রতি ১০ থেকে ১৫ মিনিটে আবাসিক ভবন এবং জনসাধারণের স্থাপনাগুলোতে ইচ্ছাকৃতভাবে বোমা ফেলছে। প্রায়শই তাদের নিরাপদে সরে যাওয়ার পর্যাপ্ত সময়ও দিচ্ছে না। গাজা শহরে এখনও প্রায় নয় লাখ মানুষ আটকে আছে।

আল-শিফা হাসপাতালের প্রধান ডা. মুহাম্মদ আবু সালমিয়া বলেছেন, বাসিন্দারা গাজা শহরের পূর্ব থেকে পশ্চিমে চলে যাচ্ছেন, কিন্তু খুব কম সংখ্যক মানুষ দক্ষিণে পৌঁছাতে পেরেছেন।

ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা, ইউএনআরডব্লিউএ শনিবার জানিয়েছে, গাজার ৮৬ শতাংশ হয় সামরিকীকরণ অঞ্চল অথবা বাস্তুচ্যুতির হুমকির সম্মুখীন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইসরায়েলি হামলাগাজা সিটিফিলিস্তিনিদের বাস্তুচ্যুতভেঙে দেওয়া হচ্ছে আবাসিক ভবনস্কুল-আশ্রয়কেন্দ্র লক্ষ্য করে হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT