চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাজাকে গাজার পাশে দাঁড়াতে দিলো না আইসিসি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৯ অপরাহ্ন ১৩, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে বৃহস্পতিবার নামছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। ম্যাচের আগে অনুশীলনে বিশেষ জুতা পরে নেমেছিলেন অজিদের টপঅর্ডার ব্যাটার উসমান খাজা। জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’। তাতে আলোচনা ওঠে গাজার পাশে দাঁড়াতে এমন বার্তা দিয়েছেন খাজা। আইসিসির নজরে আসায় সেই জুতা পরে আর ম্যাচে নামা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত তারকা ক্রিকেটারের।

পার্থ টেস্টের আগে বার্তাসহ জুতা পরে অনুশীলনের পর খাজা জানিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টেও জুতা জোড়া পরবেন। তাতেই বাধে বিপত্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজার পক্ষে খাজার সেই বার্তা ছড়িয়ে পড়লে ‘রাজনৈতিক বক্তব্যের’ আইন দেখিয়ে তা মাঠে প্রদর্শন নিষিদ্ধ করে আইসিসি।

বাস্তবতায় শেষপর্যন্ত সিদ্ধান্ত বদলেছেন খাজা। গাজার পাশে দাঁড়ানো বার্তা লেখা জুতা পরে মাঠে নামবেন না। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

৩০ বর্ষী কামিন্স বলেছেন, ‘আমাদের দলটির একটি শক্তিশালী দিক হল, দলের সবাই মতামত প্রকাশ করতে পারে। সেদিক থেকে দলের প্রত্যেকের নিজস্ব মতামত ও ভাবনা আছে। খাজা সঙ্গে এপ্রসঙ্গে আমার কথা হয়েছে। আমার মনে হয়েছে, এবিষয়ে তার আসলে কোনো হইচই করার উদ্দেশ্য ছিল না। তবে আমরা তার পাশে আছি।’

‘আইসিসি নিয়মের বিষয়টি সামনে এনেছে। যে নিয়ম উজি জানত কিনা তা জানি না। তার জুতায় লেখা ছিল- ‘সব প্রাণই সমান’, ‘স্বাধীনতা সকল মানুষের অধিকার’ আমার মনে হয়, এটা খুব বেশি বিভেদ সৃষ্টি করে না। এটা নিয়ে খুব বেশি মানুষের অভিযোগ থাকার কথা না।’

খাজার জুতার ছবি ভাইরালের পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত জানানোর অধিকারকে আমরা সমর্থন করি। তবে ব্যক্তিগত মতাদর্শ মাঠে প্রদর্শনের ব্যাপারে আইসিসির কিছু নিয়ম-কানুন আছে। আমরা চাই প্রত্যেক খেলোয়াড় সেসবকে যথাযথ সম্মান দেখাবেন।’

Reneta

আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের জার্সি বা সরঞ্জামাদিতে সাংঘর্ষিক কিছুর প্রদর্শনী নিষিদ্ধ। বিশেষ করে জাতীয় লোগো, বাণিজ্যিক লোগো, ইভেন্ট লোগো, প্রস্তুতকারকের লোগো, খেলোয়াড়ের ব্যাটের লোগো, চ্যারিটি লোগো বা অ-বাণিজ্যিক লোগোর বাইরে কোনো লোগো ক্রিকেটারদের জার্সি বা সরঞ্জামাদিতে প্রদর্শন করা যাবে না।

ট্যাগ: অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্টকামিন্সখাজাগাজালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৯ জনের ভায়োকানোর বিপক্ষে জয় পেল রিয়াল

ফেব্রুয়ারি ১, ২০২৬

অস্ট্রেলিয়াকে রেকর্ড ব্যবধানে হারিয়ে হোয়াইটওয়াশ করল পাকিস্তান

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

ফেব্রুয়ারি ১, ২০২৬

রাজধানীতে অস্বাভাবিক হারে ভোটার স্থানান্তর বিষয়ে কমিশনকে অবহিত করেছে বিএনপি

ফেব্রুয়ারি ১, ২০২৬

সহিংসতার আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশের আশা ছাড়ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT