চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশের সাফল্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩২ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২৬
তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬’-এর আন্তর্জাতিক পর্বে স্বর্ণপদকসহ একাধিক পদক অর্জন করেছে বাংলাদেশ দল।

রোববার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস)-এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ অংশগ্রহণ করে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি মালয়েশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ডসংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণের স্বীকৃতি পেয়েছে।

কম্পিউটিং, এআই অ্যান্ড ডিজিটাল ইনোভেশন ক্যাটাগরিতে বাংলাদেশের টিম এংলো ভয়েস সেরা উদ্ভাবনী প্রকল্প হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করে। একই ক্যাটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে টিম আলো এবং ভিশন এইড স্বর্ণপদক লাভ করে।

Banglabid

রোবোটিক্স অ্যান্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাব স্বর্ণপদক অর্জন করে। এছাড়া লাহি রোবোটিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক এবং টিম নোভাট্রিক্স সিলভার পদক লাভ করে। ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ সিলভার পদক অর্জন করে।

প্রতিযোগিতার আয়োজক মালয়েশিয়া ইয়াং সায়েন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো)-এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিসের সভাপতি মোসাদ্দেক হোসেন-কে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ এবং মাইসোর সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক।

বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ব্যবস্থাপনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিসের প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ড স্টেম ইনভেনশন ইনোভেশন ২০২৬থাইল্যান্ডে আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতাবাইসিসবাংলাদেশ ইয়াং সায়েন্টিস্ট অ্যান্ড ইনোভেটরস সোসাইটিব্যাংককস্বর্ণপদক
শেয়ারTweetPin

সর্বশেষ

র‍্যাবের ভেস্ট-আইডি ও পিস্তল নিয়ে সোয়া কোটি টাকা ডাকাতি

আগস্ট ১৫, ২০২৬

দুইশর বেশি লিডের পর অজিদের ৪ উইকেট তুলেছে বাংলাদেশ, ডারউইনে স্বপ্নের ফানুস উড়ছেই

আগস্ট ১৫, ২০২৬

৩১ দফা দিলে ৩২ দফা পর্যন্ত পূরণ করে বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬

মেসির পোস্টে রোনালদোর কমেন্ট, ভাঙল ইনস্টাগ্রামে লাইকের রেকর্ড

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT