ক্রিকেট

আফ্রিদিকে ছাড়িয়ে রোহিতের সামনে শুধুই গেইল

ছয়ের বিশ্বরেকর্ড

রোহিত শর্মা ক্রিকেটে সেঞ্চুরি উদযাপন, ভারতের জয়ে গুরুত্বপূর্ণ অবদান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ক্রিকেটার রোহিত শর্মা সেঞ্চুরি করে উল্লাস প্রকাশ করছেন, মাঠে দর্শকদের উপস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়দের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টি সিরিজও নিজেদের করে নিয়েছে ভারত। চতুর্থ ম্যাচে স্বাগতিকদের ৫৯ রানে হারিয়ে এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে রোহিত শর্মার দল। দুর্দান্ত জয়ে ব্যাট হাতে ভালো অবদান রেখেছেন অধিনায়ক রোহিত। নতুন এক রেকর্ডের মালিকও হয়েছেন ডানহাতি ওপেনার।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টিতে ভারতকে দুর্দান্ত শুরু এনে দিয়েছিলেন রোহিত। ১৬ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে ৩টি ছক্কা হাঁকিয়েছেন ড্যাশিং ওপেনার। তৃতীয় ছয়ে নতুন রেকর্ডে বসেছেন ৩৫ বর্ষী। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো এশীয় ব্যাটার এখন তিনিই।

আগে এশিয়ান ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ডটি ছিল শহীদ আফ্রিদির। ওবেদ ম্যাককয়ের প্রথম ওভারে পরপর দুই বলে ২ ছয় মেরে সে রেকর্ড ভাঙেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে তার ছয় এখন ৪৭৭টি। আফ্রিদির ছয় ৪৭৬টি।

১৩২ টি-টুয়েন্টি ম্যাচে ১৬৩টি ছয় হাঁকিয়েছেন রোহিত। ক্ষুদ্রতম সংস্করণের চেয়ে ওয়ানডেতে তার ছয়ের সংখ্যা বেশি। ২৩৩ ওয়ানডেতে ২৫০টি ছয় মেরেছেন। বাকি ৬৪টি ছয় এসেছে টেস্টে।

তিন ফরম্যাট মিলিয়ে এপর্যন্ত সবচেয়ে বেশি ছয়ের রেকর্ড বহুদিন ধরেই ক্রিস গেইলের দখলে। এই তালিকায় রোহিত চলে এসেছেন দ্বিতীয় অবস্থানে। গেইলের চেয়ে ভারত অধিনায়ক পিছিয়ে ৭৬ ছয়ের ব্যবধানে। ইউনিভার্স বসের মোট ছয় ৫৫৩টি।

বিষয়:আফ্রিদিগেইলরোহিত
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…