আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের আদেশকে স্বাগত জানিয়েছেন গৌতম আদানি

গৌতম আদানি বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশ পতাকা ও লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

গৌতম আদানি একটি বক্তৃতা দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের অন্যতম শীর্ষ ধনী গৌতম আদানির বিরুদ্ধে চলমান মামলার জের ধরে আগামী দুই মাসের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে স্টক স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে বলেছেন ভারতীয় সুপ্রিম কোর্ট।

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, আদানি স্টক রুটের চলমান তদন্ত দুই মাসের মধ্যে শেষ করতে হবে এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়াকে এই বিষয়ে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করতে হবে।

গৌতম আদানি সুপ্রিম কোর্টের এই আদেশকে স্বাগত জানিয়ে বলেছেন, সত্যের জয় হবে।

অবসরপ্রাপ্ত বিচারপতি অভয় মনোহর সাপ্রের নেতৃত্বে গঠিত মামলা বিষয়ক তদন্ত কমিটিতে আছেন প্রবীণ ব্যাংকার কেভি কামাথ, ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি, ওপি ভাট এবং অবসরপ্রাপ্ত বিচারপতি জেপি দেবধর।

বিশেষজ্ঞদের কমিটি মামলার বিষয়ে তদন্ত করবে এবং সংবিধিবদ্ধ কাঠামোকে শক্তিশালী করার জন্য পরামর্শ দেবে।

এছাড়াও ভারতের সুপ্রিম কোর্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে নিয়ম লঙ্ঘন এবং শেয়ারের দামে কোনো হেরফের হয়েছে কিনা তা তদন্ত করারও নির্দেশ দিয়েছে।

বিষয়:গৌতম আদানি সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…