চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধনীদের তালিকায় গৌতম আদানি এখন ২৬তম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২২ পূর্বাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, অর্থনীতি, আন্তর্জাতিক
A A

ধনকুবেরদের তালিকায় ক্রমশই নামছেন গৌতম আদানি। বিশ্বের ধনীতম ব্যক্তিদের তালিকায় এবার প্রথম ২৫ এর বাইরে চলে গেলেন ভারতীয় এই শিল্পপতি। আমেরিকার আর্থিক পর্যবেক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট আদানির ‘অধঃপতনের’ বড় কারণ বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞদের অনেকেই।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স জানাচ্ছে, বর্তমানে বিশ্বের ধনকুবেরদের তালিকায় আদানির স্থান ২৯তম। মোট সম্পদের আনুমানিক মূল্য চার হাজার ২৭০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ ৫৮ হাজার কোটি টাকা। গত ২৫ জানুয়ারি বিশ্ব ধনী তালিকায় তৃতীয় স্থান দখল করেছিলেন এই ভারতীয় ধনকুবের।

ব্লুমবার্গের বিলিওনেয়ার ইনডেক্স বলছে, সে দিন বিকেল ৫টার সময় আদানির সম্পদের মূল্য ছিল ১১৯ বিলিয়ন অর্থাৎ ১১ হাজার ৯০০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা।

এর পরেই প্রকাশিত হয় আমেরিকার সংস্থা হিন্ডেনবার্গের রিসার্চের সেই বিতর্কিত রিপোর্ট। যেখানে আদানিদের বিরুদ্ধে কারচুপি করে শেয়ারের দাম বাড়ানোর অভিযোগ আনে সংস্থাটি। যার জেরে শুরু হয় আদানিদের সংস্থাগুলোর শেয়ার দরের পতন।

ফোর্বসের ‘রিয়েল-টাইম বিলিয়নেয়ার’-এর বুধবারের তালিকা অবশ্য জানাচ্ছে ধনী তালিকায় ২৬ নম্বরে রয়েছেন আদানি। ফোর্বসের হিসাবে তার মোট সম্পদের আনুমানিক মূল্য চার হাজার ৩৪০ কোটি ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪ লক্ষ ৬৭ হাজার কোটি টাকা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদানিগৌতম আদানি
শেয়ারTweetPin

সর্বশেষ

”ইরানকে গোয়েন্দা তথ্য ও প্রশিক্ষণ দিয়েছে রাশিয়া”

মার্চ ২৬, ২০২৬

কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

মার্চ ২৬, ২০২৬

পরীক্ষা শুরু, ইতালি পারবে বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে?

মার্চ ২৬, ২০২৬

বঙ্গবন্ধুকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় মুক্তিযোদ্ধাদের তীব্র প্রতিবাদ

মার্চ ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

মার্চ ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT