চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেহরির সময় গ্যাস চুলা বিস্ফোরণ: ১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ন ২৩, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে সেহরির সময় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মা ও শিশুসহ একই পরিবারের ৯ জন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকায় নেওয়ার পথে কুমিল্লা এলাকায় মারা গেছেন গৃহবধূ নূরজাহান বেগম।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে সেহরি শেষে ফজরের নামাজের প্রস্তুতির সময় এ দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, পুরুষ সদস্যরা মসজিদে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে চুলা বন্ধ করতে গেলে হঠাৎ বিকট শব্দে গ্যাস বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ঘরের ভেতর, দগ্ধ হন পরিবারের কয়েকজন সদস্য। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। গুরুতর অবস্থার কারণে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। তবে পথেই কুমিল্লায় মৃত্যু হয় পাখি বেগম ও ছোট্ট শিশু আয়েশার।

পরিবারের উপার্জনকারী সাখাওয়াত, পেশায় একজন গাড়ির মেকানিক্যাল কারিগর, বর্তমানে শোক ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। এলাকাবাসী জানান, এটি ছিল একটি শান্ত, পরিশ্রমী ও সাদামাটা পরিবার। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্যাস সিলিন্ডার ও চুলা ব্যবহারে কোনো ত্রুটি বা অসতর্কতা থেকে বিস্ফোরণটি ঘটেছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রশাসনের পক্ষ থেকে ঘটনার কারণ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এলাকাবাসী সবার কাছে দোয়া কামনা করেছেন।

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনে পুড়ে ঝরল দুই প্রাণগ্যাস বিস্ফোরণদুর্ঘটনাফজরের নামাজসেহরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সেহরির সময় গ্যাস চুলা বিস্ফোরণ: ১ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ঠিকানা মিললো সৌদি ফেরত মানসিক অসংলগ্ন নারীর

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

সাড়ে চার বছর পর সাউথ আফ্রিকা যাবে বাংলাদেশ, খেলবে পূর্ণাঙ্গ সিরিজ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

ডিআরইউ ডিবেটিং ক্লাবের আহ্বায়ক জসিম, সদস্য সচিব আরিফ

ফেব্রুয়ারি ২৩, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন মার্কিন ডলার

ফেব্রুয়ারি ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT