চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে গ্যাস সংকট থাকবে সোমবার পর্যন্ত

রফিকুল বাসাররফিকুল বাসার
১:০২ অপরাহ্ণ ১০, জানুয়ারি ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
সংগৃহীত

সংগৃহীত

সারাদেশে গ্যাস সংকট ব্যাপক আকার ধারণ করেছে। বাসাবাড়ি, সিএনজি, শিল্প কারখানা সবখানেই গ্যাসের জন্য হাহাকার। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য আজ শুক্রবার ১০ জানুয়ারি থেকে সোমবার ১৩ জানুয়ারি পর্যন্ত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল থেকে ৭২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এজন্য দেশের বিভিন্ন স্থানে গ্যাসের চাপ কম বলে জানিয়েছে পেট্রোবাংলা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১২টা থেকে সোমবার দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীর এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ দিয়ে দৈনিক প্রায় ৫৫০ থেকে ৫৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

এমন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সারা দেশের রান্না ঘর সামলানো মানুষদের। লাইনের গ্যাস না থাকায় সিলিন্ডার ব্যবস্থা করছেন অনেকে। সাথে আছে ইলেকট্রিক চুলা। সিএনজি স্টেশনেও লম্বা লাইন। চাপ কম।

এমনিতেই সারা বছর গ্যাসের চাপ কম থাকে, তার ওপর একটি এলএনজি টার্মিনাল বন্ধ। এতে প্রায় ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ কমেছে। তাতে বেড়েছে সংকট। দুঃখ প্রকাশ ছাড়া সহসা সমস্যা সমাধানের কোনো কথা বলতে পারেনি পেট্রোবাংলা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলএনজিগ্যাসপেট্রোবাংলাসংকট
শেয়ারTweetPin

সর্বশেষ

জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-প্রশিক্ষণ বিষয়ে নতুন নির্দেশনা

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাগর-রুনি হত্যা মামলার তদন্তে কেন অগ্রগতি নেই, কারণ জানালেন অ্যাটর্নি জেনারেল

জুন ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি নাগরিককে বিবেচনায় রেখেই বাজেট: অর্থমন্ত্রী

জুন ৩, ২০২৬

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

জুন ৩, ২০২৬

পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে

জুন ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT