বাংলাদেশ

রাজধানীর কিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বাড়ির গ্যাস চুলা জ্বলছে, নীল আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যাসের চুলার জ্বলন্ত নীল আগুনের ছবি, যা রান্নার জন্য ব্যবহৃত হয়।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাইপ লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে রাজধানী ঢাকার বেশকিছু এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত থাকবে না এই গ্যাস।

বুধবার (৫ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন বা অপসারণ কাজের জন্য বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত টঙ্গী বিসিক ও আশেপাশের এলাকায় এবং চেরাগ আলী চৌরাস্তা থেকে ভাদামগামী সড়কের উভয় পাশে সব গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ওই সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিষয়:গ্যাস সরবরাহ বন্ধ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…