চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গার্দিওলার পরবর্তী ‘গন্তব্য’ ইতালি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পেপ গার্দিওলার সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত চুক্তি আছে ম্যানচেস্টার সিটির। মেয়াদ শেষের পর গার্দিওলা ইতালিতে কোনো দলের কোচের দায়িত্ব নিতে পারেন, জানিয়েছেন ম্যানসিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফেরান সোরিয়ানো।

ইতালিয়ান লিগ সিরি বি’র দল পালের্মোর বেশিরভাগ শেয়ার কিনে নিয়েছে সিটি গ্রুপ। সোমবার আনুষ্ঠানিকভাবে শেয়ার কেনা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রসঙ্গটি ওঠে। সিটি গ্রুপের মালিকানাধীন ম্যানসিটির সিইও সোরিয়ানো তখন গার্দিওলাকে নিয়ে বলেন।

খেলোয়াড়ি জীবনে দুই দশক আগে ব্রেস্সিয়া ও রোমার হয়ে খেলেছিলেন গার্দিওলা। ইতালিতে সময়টা তখন উপভোগ করেছিলেন এ স্প্যানিয়ার্ড।

ইতালিয়ান গণমাধ্যমে সোরিয়ানো বলেছেন, ‘তিনি (গার্দিওলা) প্রশ্ন করলেন পালের্মোতে রোদ আছে কিনা। সম্ভবত, তিনি একদিন এখানে কাজ করবেন। তিনি আমাদের সবকিছু এবং ইতালীয় ফুটবল ভালো জানেন। অন্যদের মতো তিনিও এই চুক্তি নিয়ে উচ্ছ্বসিত।’

পালের্মোর শেয়ার কেনার পর দলটির ভবিষ্যৎ নিয়ে আশাবাদী সোরিয়ানো বলেছেন, ‘আমাদের একটি বাজেট আছে। এটা নিয়ে আমাদের সিরি বি-তে থাকতে হবে। সিরি আ-তে উন্নীত হওয়ার সুযোগ পাওয়া উচিৎ।’

‘কাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল পালের্মো সমর্থকদের স্টেডিয়ামে আসতে আগ্রহী করানো। ক্লাবকে বড় করতে তাদের আবেগ আমাদের দরকার। এটাই আমাদের মূল লক্ষ্য।’

Reneta

ম্যানসিটির সিইও’র কথায় অনেকটাই স্পষ্ট যে আসছে গ্রীষ্মে তিনি পালের্মোর কাছে এমন পারফরম্যান্স চান, যাতে তারা পরের মৌসুমে সিরি আ-তে খেলতে পারে। ততদিনে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তিও শেষ হয়ে যাবে। এরপর বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার সাবেক কোচের পরবর্তী ঠিকানা পালের্মো হওয়ার সমীকরণটা এভাবেই মেলানো হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিগার্দিওলাম্যানচেস্টার সিটিম্যানসিটিলিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তাফিজুর রহমান মারা গেছেন

জুলাই ২৬, ২০২৬

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT