চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরদের সাহসিকতায় প্রাণে বাঁচলো গন্ধগোকুলের পাঁচ ছানা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
পরিবেশ
A A
গন্ধগোকুলের পাঁচ ছানা প্রাণে বাঁচানোর জন্য কিশোরদের সাহসিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের দুর্গাপুরের বেশ’কজন কিশোরের সাহসিকতায় প্রাণে বাঁচলো বিরল প্রজাতির গন্ধগোকুলের পাঁচটি ছানা।

সোমবার রাতেই স্থানীয় ওই কিশোরদের সহযোগিতায় প্রাণীগুলো উদ্ধার করে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা।

জানা গেছে, বিরল প্রজাতির গন্ধগোকুলের ছানাগুলোকে কে বা কারা প্লাস্টিক খাঁচার ভিতর ভরে জারিয়া রেল স্টেশনের যাত্রীদের অপেক্ষমান সিটের নিচে রেখে যায়।

এ সময় কয়েকজন কিশোর ময়মনসিংহ থেকে দুর্গাপুর আসার পথে রেলের সিটের নিচে প্রাণীর শব্দ পেয়ে খাঁচা সামনে আনতেই ছানাগুলো দেখতে পান। পরে জারিয়া রেলস্টেশনের স্টেশন মাস্টার ও রেল পুলিশকে জানালে তারা প্রাণীগুলো নিতে কিছুটা অপারগতা স্বীকার করেন। এই সময় অর্ণব ভৌমিক নামে এক কিশোর সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে প্রাণীগুলোকে স্বেচ্ছাসেবকদের কাছে হস্তান্তর করেন।

এদিকে উদ্ধার হওয়া ছানাগুলো বেশ কয়েক ঘন্টা পর্যবেক্ষণে রাখার পর শারীরিক অবস্থা স্বাভাবিক থাকায় স্বেচ্ছাসেবকরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাতেই উপজেলা সদর ইউনিয়নের গহীন বনে প্রাণীগুলো অবমুক্ত করেন।

অর্ণব ভৌমিক জানান, আমরা সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে বেশ কিছু প্রাণী উদ্ধারের ভিডিও চিত্রও সংবাদ দেখেছি। এখানে আমরা একটি গন্ধগোকুল উদ্ধারের সংবাদও আগে দেখেছিলাম যার কারণে এই প্রাণীগুলোর সাথে কিছুটা পরিচিত। গতকাল সন্ধ্যায় পর আমরা ময়মনসিংহ থেকে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসার পথে জায়গায় রেলস্টেশনে নামা ঠিক আগ মুহূর্তে সিটের নিচে প্রাণীগুলো দেখতে পাই। স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা প্রাণীগুলো নিতে চান না। আমরা প্রাণীগুলো ওই জায়গায় রেখে রাখলে হয়তো বা কেউ এদের মেরে ফেলত তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগিতায় স্বেচ্ছাসেবকদের জানাই এবং তাদের কাছে প্রাণীগুলো হস্তান্তর করি।

সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সভাপতি রিফাত আহমেদ রাসেল জানান, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন কিশোর আমাদের সাথে যোগাযোগ করে জানান গন্ধগোকুলের কয়েকটি ছানা একে বা কারা প্লাস্টিক খাঁচায় রেখে গেছে। আমরা তাৎক্ষণিক তাদের সাথে কথা বলে এবং সার্বিক দিক নির্দেশনা দেই প্রাণীগুলো উদ্ধারের ব্যাপারে‌। ওই কিশোররা সাহসিকতার পরিচয় দিয়ে প্রাণীগুলো আমাদের কাছে হস্তান্তর করেন। আমরা যতদূর সম্ভব প্রাণীগুলোকে পর্যবেক্ষণ করেছি এবং তাদের খাবার দিয়েছি। এরা যেহেতু নিশাচর প্রাণী এরা রাতেই বেশি চলাফেরা করে। তাই প্রশাসনের সহযোগিতা নিয়ে রাতেই আমরা প্রাণীগুলোকে সদর ইউনিয়নের গহীন বনে অবমুক্ত করেছি। বিগত কিছুদিন আগে আকস্মিক পাহাড়ি ঢলে উজন থেকে ভেসে আসা বিভিন্ন প্রজাতির প্রাণী উদ্ধারে আমরা ইতিমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছি এবং উদ্ধার করছি। এরই অংশ হিসাবে গেল কিছুদিন আগে একটি অজগরের বাচ্চা উদ্ধার করেছি এবং আজ একসাথে পাঁচটি গন্ধগোকুলের ছানা উদ্ধার করতে পেরেছি।

উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসান জানান, সেভ দ্য এনিমেলস অফ সুসং যেভাবে বন্যপ্রাণীদের উদ্ধারে কাজ করে যাচ্ছে নিঃসন্দেহে তা প্রশংসার দাবিদার। আমরা প্রাণীদের রক্ষায় ইতিমধ্যে স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছি। আপনার যদি বিগত দু বছর আগে দেখেন তাহলে এই সুসং জনপদে অনেক প্রাণী মানুষ মেরে ফেলতো। তবে এখন এই চিত্র অনেকটাই পরিবর্তন হয়েছে মানুষ এখন আর প্রাণীদের হত্যা করছে না। প্রাণীদের দেখা পেলে কিংবা তাদেরকে আটকে রেখে আমাদের ও স্বেচ্ছাসেবকদের খবর দিচ্ছে। এতে করে বন থেকে লোকালয়ে চলে আসার প্রাণীরা যেমন রক্ষা পাচ্ছে তেমনি পরিবেশও বড় ধরনের একটি বিপর্যয় থেকে রক্ষা পাচ্ছে। পরিবেশ সঠিক রাখতে হলে বন্যপ্রাণী থাকা অবশ্যক। তাই সবাই যে যার জায়গা থেকে এগিয়ে আসলে প্রাণীদের রক্ষা আরো সহজ হবে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

তরমুজ-রসুন দিয়ে ফ্ল্যাটের কিস্তি পরিশোধ!

পরবর্তী

ফ্লেয়ার ছুঁড়ে নিষেধাজ্ঞায় রিচার্লিসন

পরবর্তী
রিচার্লিসন ফুটবল ম্যাচে স্টেডিয়ামে বিষ্ফোরক দিয়ে আতঙ্ক সৃষ্টি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্লেয়ার ছুঁড়ে নিষেধাজ্ঞায় রিচার্লিসন

তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, দর্শকরা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংবাদমাধ্যমের স্বাধীনতার সাথে দায়িত্বশীলতাও প্রয়োজন: তথ্যমন্ত্রী

সর্বশেষ

বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা নেই: বাটলার

আগস্ট ৩১, ২০২৬

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT