চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০৬ কেজি ওজন কমানোই কাল হলো ব্রাজিলিয়ান তারকার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
বিনোদন
A A
ব্রাজিলিয়ান তারকার ওজন কমানোর জন্য কঠোর পরিশ্রমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাস কয়েক আগে আচমকাই ২০৬ কেজি ওজন কমানোর জন্য খবরের শিরোনামে এসেছিলেন ব্রাজিলিয়ান রিয়েলিটি টিভি তারকা গ্যাব্রিয়েল ফ্রেইটাস। কিন্তু সেটাই অবশেষে কাল হল। মাত্র ৩৭ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন তিনি।

গ্রাব্রিয়েলের ঘনিষ্ঠ বন্ধু রিকার্ডো এই বিষয়টি সংবাদ মাধ্যমকে জানিয়ে বলেছিলেন, ঘুমের মধ্যে মারা গেছেন গ্যাব্রিয়েল। শেষ পর্যন্ত বাঁচার জন্য লড়াই করেছিলেন কিন্তু অবশেষে চিরঘুমের দেশে চলে গেলেন তিনি। ওর প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। টেলিভিশনের ভালো এবং বড় মনের মানুষ ছিলেন তিনি।

গ্যাব্রিয়েল হাজার হাজার মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ওজন কমানোর পর। সোশ্যাল মিডিয়ায় এই গোটা জার্নিটি তিনি শেয়ার করেছিলেন। শৃঙ্খলাবদ্ধভাবে চেষ্টা করার পর তিনি এত ওজন কমাতে সক্ষম হয়েছিলেন যা সত্যি প্রশংসার যোগ্য ছিল। তাইতো খুব স্বাভাবিকভাবেই তার মৃত্যু সকলকে হতবাক করে দিয়েছে।

ইনস্টাগ্রামে প্রায় ৭ লক্ষের বেশি ফলোয়ার ছিল গ্যাব্রিয়েলের। ২০১৭ সালে একটি ব্রাজিলিয়ান টিভি শোয়ে গোটা বিষয়টি তিনি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি একজন ২৯ বছর বয়সী ছেলে। আমার ওজন ৩২০ কেজি। এই ওজন আমি কমাব কোন সার্জারি বা ওষুধ ছাড়া। গোটা বিষয়টি আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

নিজের তৈরি করা ইউটিউব চ্যানেলে গোটা বিষয়টি সকলের সামনে তুলে ধরেছিলেন তিনি। স্বাভাবিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়েছিল তার অনুরাগীর সংখ্যা। ভক্তরাও প্রয়োজনীয় টিপস দিতেন তাকে। নিজের ওজন কমানোর জন্য সবদিক দিয়েই চেষ্টা করেছিলেন, সফলও হয়েছিলেন।

মাত্র দেড় বছরের মধ্যে তিনি ২০৬ কেজি ওজন কমিয়ে ১১৪ কেজি ওজনে নিজেকে নিয়ে এসেছিলেন। মূলত ওজন কমানোই তার প্রধান টার্গেট ছিল। তবে ওজন কমানোর জন্য তিনি যে ডায়েট চার্ট ফলো করেছিলেন তা শরীরের পক্ষে ক্ষতিকারক ছিল।নিজের দেহের চাহিদা পূরণ করতে না পারার জন্যই অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হল তাকে।

ট্যাগ: কার্ডিয়াক অ্যারেস্টগ্রাব্রিয়েল ফ্রেইটাসব্রাজিলিয়ান তারকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আরও ২১ সাংবাদিকের ব্যাংক হিসাব তলব

পরবর্তী

‘পদ নাই, পদোন্নতি নাই’ নীতি থেকে বের হয়ে আসার দাবি চিকিৎসকদের

পরবর্তী
চাকরির পদোন্নতি ও নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘পদ নাই, পদোন্নতি নাই’ নীতি থেকে বের হয়ে আসার দাবি চিকিৎসকদের

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা রিমান্ডে

সর্বশেষ

Noora Health and Channel i partner to promote family caregiver education

আগস্ট ২৭, ২০২৬

জামিন আবেদন ফেরত চাইলেন দীপু মনি, ‘যেকোনো শর্তে’ জামিনে রাজি তৌফিক ইলাহী

আগস্ট ২৭, ২০২৬

অ্যাডাম, জিদান ও মাহিকে নিয়ে এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে মৃত্যুর মিছিল, আরও ভূমিধস-বন্যার শঙ্কা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: মোংলা বন্দরে জব্দ করা সিকেডি অবস্থায় বিলাসবহুল গাড়ি।

কোটি টাকা শুল্ক ফাঁকি ধরল এআই প্রযুক্তি, যন্ত্রাংশ বলে দামী গাড়ি আমদানি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT