চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জি-২০ সম্মেলন: দিল্লির মনোমুগ্ধকর আলোকসজ্জার ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৯ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A

জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তাঘাট আলোকসজ্জায় সাজানো হয়েছে। রঙিন আলোয় ছেয়ে গেছে শহরটির ইন্ডিয়া গেট থেকে রাষ্ট্রপতি ভবন।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে সম্প্রতি জি-২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে ভারতের রাজধানী দিল্লির মনোমুগ্ধকর আলোকসজ্জার ছবি প্রকাশ করেছে।

ইন্ডিয়া গেট

সারা বছরই ইন্ডিয়া গেটে বাহারি আলো থাকে। তবে জি-২০ উপলক্ষে আলোর ঝরনায় স্নান করেছে ইন্ডিয়া গেট। গোটা চত্বর রঙিন আলোয় ঢেকে ফেলা হয়েছে।

ভারত মণ্ডপম

দিল্লির প্রগতি ময়দান অঞ্চলে তৈরি হয়েছে ভারত মণ্ডপম। এখানেই হবে জি-২০ সম্মেলনের সমাবেশ। দেশ-বিদেশের রাষ্ট্রপ্রধানরা এখানেই আলোচনায় বসবেন। সামনেই রাখা হয়েছে নটরাজের বিরাট মূর্তি।

দিল্লির আকাশ

Reneta

দূর থেকে তোলা ভারত মণ্ডপমের ছবি। কনভেনশন সেন্টারের ওপর থেকে আকাশেও আলোক বর্ণালি তৈরি করা হয়েছে। জি-২০ দেশগুলোর পতাকা লাগানো হয়েছে সামনে।

দিল্লির রাস্তা

প্রগতি ময়দান যাওয়ার পথে এভাবেই সাজানো হয়েছে রাস্তা। সর্বত্র জি-২০ সম্মেলনের কাটআউট তৈরি করা হয়েছে। তার ওপর লাগানো হয়েছে আলো। রাস্তার দুইধার সাজানো হয়েছে ফুলের টব দিয়ে।

হোটেলের সাজ

দিল্লির বিখ্যাত সাংগ্রিলা হোটেল। এখানেই থাকবেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। হোটেলের বাইরে এভাবেই জি-২০ সম্মেলনের কাটআউট লাগানো হয়েছে।

বহুতলের আলো

জি-২০ সম্মেলন উপলক্ষে এভাবেই বহুতল ভবন আলোয় রাঙানো হয়েছে। ভারতের জাতীয় পতাকার রঙে আলোকিত করা হয়েছে এই বহুতল। রাস্তার উল্টোদিকেও জ্বলছে আলো।

কোস্টগার্ডের সদর দপ্তর

দিল্লির প্রশাসনিক ভবনগুলো অধিকাংশই এই অঞ্চলে অবস্থিত। কোস্টগার্ডের সদর দপ্তরের সামনে এই মডেলটি রাখা থাকে, জি-২০ সম্মেলন উপলক্ষে তা বিশেষ আলোয় সাজানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ সম্মেলনদিল্লিনয়াদিল্লি
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT