নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এসময় শাহজাহান ওমর বলেন, জিয়ার রাজনীতি থেকে বঙ্গবন্ধুর রাজনীতি করা মানে প্রমোশন। আমি মনে করি, ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির অংশ নেয়া উচিত ছিল। এবারও অংশ নেয়া উচিত ছিল। কিন্তু বিএনপি শুধু বর্জন করেই চলেছে। তাই নির্বাচনে যেতে চাই। আমার একালার উন্নয়নের জন্য নির্বাচন করব।








