মোরশেদ আলম:
আগামী বছর থেকেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি একটি একক সমন্বিত পরীক্ষায় নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। বুধবার ৫ এপ্রিল বিকেলে সদর উপজেলা পরিষদের হল রুমে স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২১-এর ট্যাবসমূহ মাধ্যমিক পর্যায়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, যেগুলো বিশ্বের বহু উন্নত দেশে যেভাবে হয়। সেরকম পরীক্ষা সেটি হয়তো বছরে একাধিক বার হবে। যেখানে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। সকল ধরনের এবং সকল শ্রেণির ভিন্ন ভিন্ন ধারা আছে সবকল ধারার শিক্ষার্থীরাই অংশ নিতে পারবেন। কাজেই এটি অনেক অন্তর্ভুক্তিমূলক হবে। সেই পরীক্ষার মাধ্যমে একটি জাতীয় মেধাক্রম তৈরি হবে। একটি তালিকা তৈরি হবে। সেই তালিকা অনুযায়ী এবং তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি করানো হবে। যেটি ইতিমধ্যে আমাদের মেডিকেলে একই পদ্ধতিতে হয়। এটা এমন নয় যে একেবারে নতুন পদ্ধতি। ওখানে মেডিকেল কলেজ পাবলিক এখানে শুধু সকল বিশ্ববিদ্যালয়ের আসবে।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী সানজিদা শাহনাজ, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান, ভাইস চেয়ারম্যান আউয়ুব আলী বেপারীসহ সদর উপজেলারর বিভিন্ন বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীরা।







