চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রীতি টুর্নামেন্টে আইনি নোটিশ ও বয়কট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২২ অপরাহ্ণ ২১, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আসরের ট্রফি উন্মোচন (ছবি: সংগ্রহীত)

৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ আসরের ট্রফি উন্মোচন (ছবি: সংগ্রহীত)

দেশব্যাপী বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে এসএসসি ১৯৯৮ ব্যাচ। ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর, শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ‘৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট’। উদ্বোধনী দিনেই আয়োজকদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। যা আইনি ব্যবস্থা গ্রহণ পর্যন্ত গড়িয়েছে। টুর্নামেন্ট বয়কট করেছে ‘নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স’ দল।

এসব অভিযোগ এনে টুর্নামেন্টের অন্যতম আয়োজক এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত বিভাগের উপ-পরিচালক মো. মুশফিকুল ইসলামকে আইনি নোটিশ পাঠিয়েছেন তৌকির আহমেদ ভূঁইয়া। বৈধ সদস্যপদ থাকার পরও তাকে খেলতে দেয়া হচ্ছে না বলে নোটিশে উল্লেখ করেছেন তিনি।

উদ্বোধনী দিনে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের প্রতিপক্ষ ছিল ‘জিনিয়াস ৯৮’। নির্ধারিত সময়ের খেলা শুরুর আগে হট্টগোল বাধে গ্ল্যাডিয়েটর্সের ক্রিকেটার মো. গোলাম শাহরিয়াকে নিয়ে। খেলোয়াড় নিবন্ধনের নির্ধারিত ফর্মে চুক্তিবদ্ধ এ ক্রিকেটারকে ‘গ্লোরিয়াস ৯৮’ নিজেদের দলের দাবি করে।

অবশ্য দাবির পক্ষে জোরাল প্রমাণ দেখাতে পারেনি দলটি। প্রমাণ হিসেবে দেয়া হয়েছিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনের একটি স্ক্রিনশট। তবে গোলাম শাহরিয়ার দাবি করেন, তাকে অবহিত না করেই ওই লেনদেন করা হয়েছিল।

নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্সের দাবি, সঠিক কাঠামো মেনে খেলোয়াড় নিবন্ধন করার পরও আয়োজকরা মনগড়াভাবে শাহরিয়াকে খেলা থেকে বিরত রাখার চেষ্টা করেছেন। এই প্রহসনের প্রতিবাদে তারা টুর্নামেন্ট বয়কট করতে বাধ্য হয়েছেন।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং বিপিএল ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। খেলোয়াড় সংক্রান্ত জটিলতা সম্পর্কে তিনি বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম অনুসারে যদি কোন ক্রিকেটার একটি দলের সঙ্গে চুক্তি করে থাকেন, তখন তিনি সেই দলেরই খেলোয়াড়। সেই দল ছাড়া ভিন্ন দলে খেলতে হলে তার অনাপত্তিপত্র (এনওসি) লাগবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৯৮-২০০০ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টপ্রীতি টুর্নামেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পররাষ্ট্র সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক

এপ্রিল ২০, ২০২৬

নানা আয়োজনে পর্তুগালে বৈশাখী উৎসব

এপ্রিল ২০, ২০২৬

বিসিবি নির্বাচন হতে পারে কবে, জানালেন তামিম

এপ্রিল ২০, ২০২৬

প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার পিতৃভূমি বগুড়ায় তারেক রহমান

এপ্রিল ২০, ২০২৬

জ্বালানিমন্ত্রীর বিবৃতির সাথে বাস্তবের মিল নেই: ডা. শফিকুর রহমান

এপ্রিল ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT