চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৯ অপরাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফ্রান্সে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত চার্লস কুশনার–এর একটি মন্তব্যকে কেন্দ্র করে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাময়িক কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ফ্রান্সের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করায় তাকে তলব করে ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল ব্যারো রাষ্ট্রদূত কুশনারের বক্তব্যে অসন্তোষ প্রকাশ করেন। কুশনার দাবি করেছিলেন, ফ্রান্সে সহিংসতা বৃদ্ধি পাচ্ছে। তবে তলব করা হলেও তিনি নিজে উপস্থিত না হয়ে একজন প্রতিনিধিকে পাঠান, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

এরপর ফরাসি সরকার কুশনারের সঙ্গে মন্ত্রীদের সরাসরি সাক্ষাতের অনুমতি সাময়িকভাবে স্থগিত করে। তবে পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে ফোনে আলোচনা হয় এবং ভবিষ্যতে সরাসরি সাক্ষাতে সম্মত হন তারা।

এই কূটনৈতিক বিরোধের সূত্রপাত গত সপ্তাহে। প্যারিসে অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে দাবি করে, ফ্রান্সে ‘সহিংস বামপন্থী চরমপন্থা বৃদ্ধি পাচ্ছে’ এই মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে ফরাসি সরকার।

এদিকে ২৩ বছর বয়সী শিক্ষার্থী কোয়েন্টিন ডেরাঙ্কের মৃত্যুকে কেন্দ্র করে ফ্রান্সে রাজনৈতিক উত্তেজনা বাড়ে। হামলার ঘটনায় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তবে বামপন্থী দল লা ফ্রান্স আনবোউড–এর নেতা জঁ-লুক মেলানচন এই ঘটনায় দলের সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন।

পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ। তিনি রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Reneta

এদিকে মার্কিন দূতাবাস জানিয়েছে, কুশনার ও ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ফোনালাপ ‘অকপট ও বন্ধুত্বপূর্ণ’ ছিল এবং উভয় দেশ একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বিশ্লেষকরা বলছেন, মন্তব্যটি কূটনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুললেও আলোচনার মাধ্যমে আপাতত উত্তেজনা কিছুটা কমেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীজঁ-নোয়েল ব্যারোফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়বক্তব্যমার্কিন রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

ফেডারেশনের আর্থিক নিরাপত্তায় ব্যাংকের সহযোগিতা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ২৫, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট অভয় দিলেন, বিশ্বকাপ নিয়ে ‘শঙ্কা’ নেই

ফেব্রুয়ারি ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT