চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুর্নীতির মামলায় সম্রাটের ২০ বছরের কারাদণ্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ২৫, ফেব্রুয়ারি ২০২৬
- সেমি লিড, অপরাধ, আদালত
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাটের কারাদণ্ড হয়েছে। মামলায় পৃথক দুটি ধারায় ১০ বছর করে মোট ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬–এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। একটি ধারার সাজার পর আরেকটি চলবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক। সংশ্লিষ্ট আদালতের উচ্চমান বেঞ্চ সহকারী ফকির জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কারাদণ্ডের পাশাপাশি দুই ধারায় সম্রাটকে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে ৬ মাস করে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড।

Banglabid

রায় ঘোষণার সময় সম্রাট পলাতক ছিলেন। সেজন্য আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

এ মামলায় ৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার তারিখ ২৫ ফেব্রুয়ারি ধার্য করেছিলেন আদালত। এর আগে গত ২ ফেব্রুয়ারি মামলায় আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শেষ হয়।  সেদিন মোট ২১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম।

Reneta

মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর, অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।

গত বছরের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত বিচার শুরুর আদেশ দেন। অভিযোগ গঠনের সময় আসামি পলাতক থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুর্নীতির মামলাসম্রাটের ২০ বছরের কারাদণ্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফেডারেশনের আর্থিক নিরাপত্তায় ব্যাংকের সহযোগিতা চাইলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

পরবর্তী

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
ছবি সংগৃহীত

মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষুব্ধ ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত

দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী

সর্বশেষ

কতটুক এগিয়েছে গঞ্জালেসের ম্যানসিটি থেকে নিউক্যাসলে যাওয়ার চুক্তি

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে রাখা টাকা তুলতে না পেরে বিক্ষোভ, ‘মা মারা যাচ্ছে, আমি চিকিৎসা করাতে পারছি না’

আগস্ট ২৪, ২০২৬

যে ঘরে ক্ষোভের দাগ, সেখানেই এখন ইতিহাসের পাঠ

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মিলেনিয়াম ফেলোশিপে ব্র্যাক ইউনিভার্সিটির ১৫৬ শিক্ষার্থী, বিশ্ব রেকর্ড

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT