মুক্তিযোদ্ধা আশেক এলাহী মারা গেছেন

প্রয়াত মুক্তিযোদ্ধা আশেক এলাহী, বাংলাদেশি জাতীয় নেতা, সম্প্রতি মৃত্যুবরণ করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের বার্তা প্রধান মামুন আব্দুল্লাহ’র শ্বশুর যমুনা অয়েল কোম্পানীর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে রাজধানী ঢাকার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।
আজ শুক্রবার সকাল ১১টায় চট্টগ্রাম নগরীর হিলভিউ হাউজিং সোসাইটিতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার ছনুয়াতে বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। মৃত্যুর সময় তিনি একমাত্র মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আশেক এলাহী যমুনা অয়েল কোম্পানী লিমিটেডের ‘ডিভিশনাল ম্যানেজার’ হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসরে ছিলেন।



