বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন দলগুলোর সদিচ্ছা: বদিউল আলম মজুমদার

বদিউল আলম মজুমদার একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বদিউল আলম মজুমদার একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন, পটভূমিতে পারিবারিক ছবি ও বইয়ের তাক দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে জাতির উদ্দেশে দেয়া ভাষণে ৬টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। যেখানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে ডক্টর বদিউল আলম মজুমদারকে। তিনি বলেছেন, যত সংস্কারই হোক, সুষ্ঠু নির্বাচন করতে প্রয়োজন রাজনৈতিক দলগুলোসহ অংশীজনদের সদিচ্ছা।

চ্যানেল আইকে দেয়া এক সাক্ষাৎকারের বদিউল আলম মজুমদার অবাধ, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে, দলনিরপেক্ষ ব্যক্তি দিয়ে নির্বাচন কমিশন গঠন করতে আইনের খসড়া তৈরিসহ বেশকিছু বিষয়ে সংস্কার কাজ করার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমাদের ৩ মাসের সময়সীমা দেয়া হয়েছে। আমরা এর মধ্যে কিছু সংস্কার প্রস্তাব উত্থাপন করবো যার লক্ষ্য হবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

তিনি বলেন, আমরা এমনভাবে সংস্কার করতে চাই যেখানে সরকারে যারা থাকবেন তারা যেন নিজেদের পছন্দের ব্যক্তিদের দিয়ে কমিশন না গড়তে পারে এবং নির্বাচন যেন স্বচ্ছতার ভিত্তিতে হয়।

ভোটদান পদ্ধতি কী হবে সেটি রাজনৈতিক ঐকমত্যের ওপর ছেড়ে দিতে চান বদিউল আলম মজুমদার। তাছাড়া ভোটাধিকার ফেরত পাওয়া নিয়ে মানুষের যে আস্থা তৈরি হচ্ছে, সেটি ধরে রাখাকেই চ্যালেঞ্জ মনে করছেন এই নির্বাচন বিশেষজ্ঞ।

বিষয়:আইন করে নির্বাচন কমিশন নির্বাচন নির্বাচন কমিশন বদিউল আলম মজুমদার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…