বাংলাদেশ

জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক ভোট অনিবার্য: সিইসি

সিইসি মহোদয় জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের গুরুত্ব ব্যাখ্যা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসি মহোদয় জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের গুরুত্ব নিয়ে বক্তব্য দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, কেউ ভোটে না আসলে আমরা কাউকে বাধ্য করবো না। তবে অংশগ্রহণ মূলক ভোটের জন্য বিএনপিসহ সব দলকে ভোটে আসার আহ্বান।

সিইসি আরো বলেন, সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। জাতির স্বার্থে অবাধ ও অংশগ্রহণমূলক ভোট অনিবার্য।

বৃহস্পতিবার (২১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে পঞ্চমদিনের সংলাপে বাংলাদেশ জাতীয় পার্টির সঙ্গে সংলাপে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, জাতির স্বার্থে অবাধ এবং অংশগ্রহণ মূলক ভোট আয়োজন করায় কমিশনের একমাত্র দায়িত্ত্ব। সংবিধান মেনে ভোট হবে নির্ধারিত সময়ে

বাংলাদেশ জাতীয় পার্টি সুষ্ঠ ভোটের জন্য কিছু সুপারিশ তুলে ধরেন। তাদের প্রধান সুপারিশ ছিলো নির্বাচনকালীন সরকার।

সিইসি বলেন, কেমন সরকারের অধীনে ভোট হবে তার ফয়সালা করার দায়ভার সাংবিধানিক প্রতিষ্ঠান ইসির না। তবে পেশী শক্তি নিয়ন্ত্রণে ভোটের সময় সেনাবাহিনী সহ বিভিন্ন বাহিনী কাজ করবে।

বিষয়:জাতীয় পার্টি প্রধান নির্বাচন কমিশনার বিএনপি ভোট সংলাপ সিইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…