চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফরিদগঞ্জে দিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪০ অপরাহ্ণ ০৮, মে ২০২৬
চাঁদপুর, জনপদ
A A

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেরোয়ার মাতৃপীঠ মডেল মাদ্রাসা অ্যান্ড একাডেমিতে আজ শুক্রবার (৮ মে) দিনব্যাপী সম্পূর্ণ ফ্রি ‘এআই স্কিলস: শিখুন, কাজ করুন এবং আয় করুন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে আগ্রহী ফরিদগঞ্জ ও হাইমচরের নানা বয়সী শিক্ষার্থী, তরুণ ও পেশাজীবীরা এতে অংশ নেন। এ আয়োজনে ভেন্যু সহযোগিতা করেন মাতৃপীঠ একাডেমি কর্তৃপক্ষ।

সাংবাদিক এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক মান্না’র উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি পরিচালনা করেন সাংবাদিক, লেখক ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুন্নবী চৌধুরী (হাছিব)।

Banglabid

দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের আধুনিক এআই প্রযুক্তির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে ছিল জেনারেটিভ এআই টুলস ব্যবহার করে কনটেন্ট তৈরি, এআই দিয়ে ডিজাইন ও ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি, প্রোডাক্টিভিটি ও অটোমেশন, এআই-নির্ভর ফ্রিল্যান্সিং দক্ষতা এবং বাংলা-ইংরেজি অনুবাদ ও লোকালাইজেশন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ChatGPT, Claude, Gemini ও Copilot ব্যবহার করে ব্লগ, সোশ্যাল মিডিয়া পোস্ট ও ভিডিও স্ক্রিপ্ট তৈরির কৌশল শেখানো হয়। পাশাপাশি Canva AI, MidJourney, Stable Diffusion ও DALL·E ব্যবহার করে পোস্টার, লোগো ও থাম্বনেইল তৈরির বাস্তবধর্মী অনুশীলন করানো হয়।

এছাড়া Zapier, Notion AI ও Microsoft Copilot ব্যবহার করে কাজের অটোমেশন, ইমেইল ব্যবস্থাপনা ও রিপোর্ট তৈরির বিষয়েও ধারণা দেওয়া হয়।

Reneta

ফ্রিল্যান্সিং ও গিগ ইকোনমিতে এআই ব্যবহারের কৌশল নিয়ে আলাদা সেশন অনুষ্ঠিত হয়। সেখানে Upwork ও Fiverr-এ কীভাবে এআই ব্যবহার করে কাজের মান ও দক্ষতা বাড়ানো যায়, সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে বাংলা ভাষাভিত্তিক কনটেন্ট তৈরি, অনুবাদ ও সাবটাইটেলিংয়ের সম্ভাবনাও তুলে ধরা হয়।

কর্মশালায় অংশগ্রহণকারী মাহবুবে রাব্বানী বলেন, “এআই সম্পর্কে যতটুকু জানি তার চেয়ে গভীরে যাওয়ার পথ হচ্ছে আজকের ক্লাস। আর এআই নিয়ে যে কারোর প্রফেশন গড়া অনুপ্রেরণা আজকের এই ক্লাস।”

আরেক অংশগ্রহণকারী মো. শাহাদাত খান বলেন, “ধন্যবাদ প্রযুক্তি বিষয়ক এত সুন্দর আয়োজন করার জন্য। আমাদের জীবনে এআই কতটা গুরুত্বপূর্ণ, তা আজকের ক্লাস থেকে জানলাম।”

প্রশিক্ষক নুরুন্নবী চৌধুরী (হাছিব) চাঁদপুর কন্ঠকে বলেন, “ভবিষ্যৎ দুনিয়ার সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে চাইলে এআইকে ভয় না পেয়ে নিজের কাজে লাগানো শিখতে হবে। তবেই সময়ের সঙ্গে এগিয়ে থাকা সম্ভব।”

তিনি জানান, ফরিদগঞ্জে এমন আয়োজনের মূল উদ্যোক্তা ছিলেন মাজহারুল হক মান্না।

আয়োজন সম্পর্কে মাজহারুল হক মান্না বলেন, “প্রযুক্তির এই সময়ে এআই শিখেই এগিয়ে যেতে হবে। তাই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই আয়োজন করেছি, যাতে অন্তত কিছু মানুষ এআই বিষয়ে প্রাথমিক ধারণা ও ব্যবহারিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।” ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানান তিনি।

উল্লেখ্য, সাংবাদিক মাজহারুল হক মান্না দীর্ঘ ২২ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত এবং বর্তমানে চ্যানেল আইতে বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে নুরুন্নবী চৌধুরী (হাছিব) দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত। কাজ করেছেন প্রথম আলো, সকালের খবর, বাংলা ট্রিবিউনে। তিনি বর্তমানে তথ্যপ্রযুক্তি ও টেলিকম বিষয়ক দেশের প্রথম সরকারি অনুমোদিত নিউজপোর্টাল টেকশহরে স্পেশাল করেসপনডেন্ট এবং আন্তর্জাতিক মাল্টিল্যাঙ্গুয়াল গণমাধ্যম গ্লোবাল ভয়েসেসের রিপোর্টার হিসেবে কাজ করছেন। দুজনই ফরিদগঞ্জের সন্তান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এআই স্কিলসদিনব্যাপী ফ্রি এআই স্কিলস কর্মশালামাজহারুল হক মান্নামাতৃপীঠ একাডেমি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পেল হত্যাকাণ্ডের শিকার লিমন-বৃষ্টি

পরবর্তী

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

পরবর্তী

রেকর্ড গড়েই শেষ হলো ‘এটা আমাদেরই গল্প’!

বাতাসে দুলছে একটিমাত্র গাছের ঝড়ের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চার অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT