চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির হাসপাতালে ভর্তি সিনেমার ‘গডফাদার’!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১১ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২৫
বিনোদন
A A
ফিল্মের গডফাদার চরিত্রের একজন পুরুষের ছবি, কালো টুপি ও সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্কারজয়ী কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলা বর্তমানে ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে পূর্বনির্ধারিত একটি চিকিৎসা প্রক্রিয়ার জন্য হাসপাতালে নেওয়া হয় ৮৫ বছর বয়সী এই নির্মাতাকে।

ইতালীয় সংবাদমাধ্যম রিপাব্লিকা জানায়, হাসপাতালে ভর্তি হওয়ার আগে কপোলা ‘অ্যাট্রিয়াল ফিব্রিলেশন’—অর্থাৎ অনিয়মিত হৃদস্পন্দনজনিত সমস্যায় ভুগছিলেন।

কপোলার ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সাময়িকী রোলিং স্টোন–কে জানায়, “মি. কপোলা তার দীর্ঘদিনের চিকিৎসক ড. আন্দ্রেয়া নাটালের অধীনে চিকিৎসা নিচ্ছেন। তিনি এখন ভালো আছেন এবং বিশ্রাম নিচ্ছেন। সবকিছু নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনি সবার উদ্বেগ ও শুভকামনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।”

জানা গেছে, তিনি বর্তমানে ইতালিতে নিজের পরবর্তী চলচ্চিত্রের জন্য শুটিং লোকেশন খুঁজছিলেন। পাশাপাশি স্থানীয় একটি চলচ্চিত্র উৎসবে নিজের বহুল আলোচিত ও সদ্য নির্মিত সিনেমা ‘মেগালোপলিস’-এর একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নেন৷

বিশ্ব সিনেমার ইতিহাসে ‘গডফাদার’ ট্রিলজি, ‘অ্যাপোক্যালিপস নাউ’, ও ‘দ্য কনভারসেশন’-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন ফ্রান্সিস ফোর্ড কপোলা। তার ঝুলিতে রয়েছে পাঁচটি একাডেমি অ্যাওয়ার্ড, যার মধ্যে ‘দ্য গডফাদার: পার্ট ২’-এর জন্যই তিনটি অস্কার অর্জন করেছেন তিনি।

চলচ্চিত্রের সঙ্গে যুক্ত তার পরিবারের অন্য সদস্যরাও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কন্যা সোফিয়া কপোলা ‘লস্ট ইন ট্রান্সলেশন’-এর জন্য অস্কারজয়ী চিত্রনাট্যকার ও পরিচালক। পুত্র রোমান কপোলা ও নাতনি রোমি মার্সও চলচ্চিত্র ও সংগীত অঙ্গনে সক্রিয়।

Reneta

২০২৩ সালে কপোলার স্ত্রী এলেনর কপোলা মৃত্যুবরণ করেন। তারা ১৯৬৩ সাল থেকে একসঙ্গে ছিলেন। পিওপল.কম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিগডফাদারফ্রান্সিস ফোর্ড কপোলালিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্রে একজন অনন্যা

আগস্ট ৫, ২০২৬

২০২৭ বিশ্বকাপ বাছাই শুরু ২২ ফেব্রুয়ারি, ভেন্যু চূড়ান্ত নয়

আগস্ট ৫, ২০২৬

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT