চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র-গুলিসহ আরসা’র চার সদস্য আটক

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:২৫ অপরাহ্ণ ১৯, মে ২০২৪
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশী অভিযানে বেশ কিছু হ্যান্ডগ্রেনেড, ওয়াকিটকি, অস্ত্র ও গুলিসহ আরসা’র চার সদস্যকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন -এর সহঅধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানিয়েছেন, রোববার (১৯ মে) ভোর রাত ৩ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়।

তবে আটকরা মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র সদস্য ও একাধিক মামলার এজাহারভূক্ত আসামী বলে তথ্য দিলেও তাদের পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।

আরেফিন জুয়েল বলেন, রোববার ভোর রাতে উখিয়া উপজেলার ২০ এক্সটেনশন নম্বর রোহিঙ্গা ক্যাম্পে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে- এমন খবরে এপিবিএন পুলিশের একাধিক দল সাড়াশী অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছলে দুষ্কৃতিকারিরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা ৪ জন দূর্বৃত্তকে আটক করে।

পরে আটকদের দেওয়া তথ্য মতে, আরসা’র আস্তানায় তল্লাশী চালিয়ে পাওয়া যায় ৪ টি হ্যান্ডগ্রেনেড, ৭ টি আগ্নেয়াস্ত্র, কয়েকটি ওয়াকিটকি, কয়েকটি হেলমেট, বেশ কিছু গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র।

এপিবিএন-এর সহঅধিনায়ক জানান, আটকরা সবাই মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসা’র সদস্য। তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজীসহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে।

Reneta

অভিযানের ব্যাপারে বিস্তারিত তথ্য বিকালে ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে অবহিত করা হবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এপিবিএন পুলিশরোহিঙ্গা ক্যাম্পে সাড়াশী অভিযানসশস্ত্র সংগঠন আরসা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি সমর্থন করে না সরকার: শিক্ষামন্ত্রী

জুন ৩০, ২০২৬

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান, ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

আয়াতুল্লাহ খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন

জুন ৩০, ২০২৬

বিশ্বকাপের আবেগঘন গোল, কেন কেঁদেছিলেন গ্যাকপো

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজস্ব আদায়ের ক্ষেত্রেও সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করব: নতুন এনবিআর চেয়ারম্যান

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT